,

চা বাগানের ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে স্কুলবাস, আজ থেকে ১১ জেলায় চালু করল রাজ্য সরকার

বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি: যাতায়াতের অসুবিধায় যাতে কোনো শিশু স্কুল থেকে ঝরে না পড়ে, সেই লক্ষ্যে চা বাগান এলাকার পড়ুয়াদের জন্য আজ থেকে বিনামূল্যে পরিবহণ ও সুরক্ষা বাহন প্রকল্প চালু করল অসম সরকার। শিক্ষামন্ত্রী ড. রণোজ পেগু জানান, ‘সমগ্র শিক্ষা অসম’-এর উদ্যোগে শুরু হওয়া এই প্রকল্পে চা বাগানে বসবাসকারী বঞ্চিত ও প্রান্তিক সম্প্রদায়ের প্রথম শ্রেণি থেকে…

বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি: যাতায়াতের অসুবিধায় যাতে কোনো শিশু স্কুল থেকে ঝরে না পড়ে, সেই লক্ষ্যে চা বাগান এলাকার পড়ুয়াদের জন্য আজ থেকে বিনামূল্যে পরিবহণ ও সুরক্ষা বাহন প্রকল্প চালু করল অসম সরকার। শিক্ষামন্ত্রী ড. রণোজ পেগু জানান, ‘সমগ্র শিক্ষা অসম’-এর উদ্যোগে শুরু হওয়া এই প্রকল্পে চা বাগানে বসবাসকারী বঞ্চিত ও প্রান্তিক সম্প্রদায়ের প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ৯,৭১৪ জন ছাত্রছাত্রী নিরাপদে স্কুলে যেতে বাসের সুবিধা পাবে। এর ফলে স্কুলে নিয়মিত উপস্থিতি বাড়বে। প্রকল্পের আওতায় ১১টি জেলার ১৯৮টি স্কুলকে যুক্ত করা হয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রতিটি পড়ুয়ার জন্য সরকার খরচ করবে ৫,৪০০ টাকা করে। স্থানীয় স্তরে স্কুল পরিচালনা কমিটির মাধ্যমে এই পরিবহণ পরিষেবা চালানো হবে। শিক্ষামন্ত্রী বলেন, স্কুল একত্রীকরণের পর অনেক ছাত্রছাত্রীরই বহু দূর হেঁটে স্কুলে যেতে সমস্যা হচ্ছিল। সেই সমস্যার সমাধানে পরীক্ষামূলকভাবে এই প্রকল্প চালু করা হয় এবং সাফল্য পাওয়ায় আজ থেকে চা বাগান এলাকায় বিনামূল্যে ও নিরাপদ যাতায়াত ব্যবস্থা শুরু হল। ভবিষ্যতে এই প্রকল্প আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *