বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ ন্যায়বিচারকে সামনে রেখে বহুবিবাহের বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত নিল অসম সরকার। ২০২৬-২৭ বর্ষের রাজ্য বাজেটে অর্থমন্ত্রী জয়ন্ত মল্লবড়ুয়া ঘোষণা করেন, বহুবিবাহে লিপ্ত বলে প্রমাণিত হলে যে কোনো সরকারি কর্মচারীকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। একইসাথে বহুবিবাহ করা কোনো পুরুষ রাজ্য সরকারের কোনো কল্যাণ প্রকল্পের সুবিধা পাবেন না। বাজেটে অসম সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল নিয়ম, ১৯৬৪ সংশোধনের প্রস্তাব রাখা হয়েছে যাতে আইন অনুযায়ী বহুবিবাহে দোষী কর্মচারীদের বরখাস্ত করা যায়। অর্থমন্ত্রী বলেন, “সততা ও দায়িত্বশীল নাগরিকত্বকে উৎসাহিত করতে, যে কোনো ব্যক্তি কোনো ফৌজদারি আইনে দোষী সাব্যস্ত হলে তিনিও বিজ্ঞাপিত সরকারি কল্যাণ প্রকল্পের সুবিধা পাবেন না।” নির্বাচনের কারণে নিয়মিত বাজেট পেশ সম্ভব না হওয়ায় সরকার আগস্ট থেকে বিভিন্ন স্তরের উপকারভোগীদের জন্য কল্যাণ প্রকল্পের ঝুড়ি আবার চালু করবে এবং এর জন্য ৬ হাজার কোটি টাকার বেশি বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য মোট ২.৮৫ লক্ষ কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে যেখানে ক্ষুদ্র চা চাষিদের কর ছাড়ের সীমা চার গুণ বাড়ানো এবং পাইপলাইনের প্রাকৃতিক গ্যাসের উপর কর প্রায় ১০ শতাংশ কমানোর প্রস্তাব রয়েছে। প্রসঙ্গত গত বছর বিধানসভায় অসম বহুবিবাহ নিষেধাজ্ঞা আইন, ২০২৫ পাস হয় যা মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা শীতকালীন অধিবেশনে পেশ করেছিলেন। এই আইন অনুযায়ী প্রথম বিবাহ বহাল থাকা অবস্থায় আইনি বিবাহবিচ্ছেদ বা বাতিল না করে দ্বিতীয় বিবাহ করলে সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। তবে ষষ্ঠ তফসিল এলাকা ও তপশিলি উপজাতিদের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না।
বহুবিবাহ করলে চাকরি যাবে, কল্যাণ প্রকল্পের সুবিধাও বন্ধ: ২০২৬-২৭ বাজেটে অসম সরকারের কড়া ঘোষণা
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ ন্যায়বিচারকে সামনে রেখে বহুবিবাহের বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত নিল অসম সরকার। ২০২৬-২৭ বর্ষের রাজ্য বাজেটে অর্থমন্ত্রী জয়ন্ত মল্লবড়ুয়া ঘোষণা করেন, বহুবিবাহে লিপ্ত বলে প্রমাণিত হলে যে কোনো সরকারি কর্মচারীকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। একইসাথে বহুবিবাহ করা কোনো পুরুষ রাজ্য সরকারের কোনো কল্যাণ প্রকল্পের সুবিধা পাবেন না। বাজেটে…
Previous Post
Next Post
Leave a Reply
Latest News












