,

প্রসেনজিতের সঙ্গে সাক্ষাৎ অমিত শাহের, সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী

‘বিশেষ জনসংযোগ অভিযান’-এ তুলে ধরা হল মোদী সরকারের ১২ বছরের সাফল্য বরাককণ্ঠ প্রতিবেদন। কলকাতা: বাংলা চলচ্চিত্রের মহানায়ক  প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই সময় তাঁর সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার অভিনেতা, পরিচালক ও লেখক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তাঁরা। ‘বিশেষ জনসংযোগ অভিযান’-এর অংশ হিসেবেই এই বৈঠক।…

‘বিশেষ জনসংযোগ অভিযান’-এ তুলে ধরা হল মোদী সরকারের ১২ বছরের সাফল্য
বরাককণ্ঠ প্রতিবেদন। কলকাতা: বাংলা চলচ্চিত্রের মহানায়ক  প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই সময় তাঁর সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সোমবার অভিনেতা, পরিচালক ও লেখক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তাঁরা। ‘বিশেষ জনসংযোগ অভিযান’-এর অংশ হিসেবেই এই বৈঠক। সাক্ষাতে স্বরাষ্ট্রমন্ত্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত ১২ বছরে দেশের ঐতিহাসিক সাফল্য, উন্নয়নমূলক প্রকল্প ও জনকল্যাণমূলক কাজ সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি দেশের সংস্কৃতি, বাংলা চলচ্চিত্র শিল্প এবং রাজ্যের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে সরকারের কাজ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই অভিযানের উদ্দেশ্য।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *