,

পদ্মশ্রী নেওয়ার আগে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে সম্মান জানালেন মোদি: ভাইরাল সিলাম্বাম গুরু পাজানিভেল

বরাককণ্ঠ প্রতিবেদন: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলেন পুদুচেরির মার্শাল আর্ট গুরু কে পাজানিভেল। আর সেই প্রণামের জবাবে চেয়ার ছেড়ে উঠে এসে তাঁকে তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার রাষ্ট্রপতি ভবনের এই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঘটনাটি কী ঘটেছিল সোমবার রাষ্ট্রপতি ভবনে পদ্ম পুরস্কার প্রদান অনুষ্ঠান চলছিল। ট্র্যাডিশনাল দক্ষিণ ভারতীয় পোশাক সাদা…

বরাককণ্ঠ প্রতিবেদন: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলেন পুদুচেরির মার্শাল আর্ট গুরু কে পাজানিভেল। আর সেই প্রণামের জবাবে চেয়ার ছেড়ে উঠে এসে তাঁকে তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার রাষ্ট্রপতি ভবনের এই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ঘটনাটি কী ঘটেছিল
সোমবার রাষ্ট্রপতি ভবনে পদ্ম পুরস্কার প্রদান অনুষ্ঠান চলছিল। ট্র্যাডিশনাল দক্ষিণ ভারতীয় পোশাক সাদা ধুতি ও হাফশার্ট পরে হাজির হয়েছিলেন পুদুচেরির কে পাজানিভেল। ঘোষক তাঁর নাম ঘোষণা করতেই তিনি কার্পেটে শুয়ে পড়ে দর্শকাসনের সামনের সারিতে বসা বিশিষ্ট অতিথিদের সাষ্টাঙ্গে প্রণাম করেন।

সামনের সারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশেই বসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাজানিভেলকে প্রণাম করতে দেখেই নিজের আসন ছেড়ে উঠে আসেন মোদি। তাঁকে হাত ধরে তুলে প্রতিনমস্কার করেন। পরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার নেওয়ার আগেও পায়ে হাত দিয়ে প্রণাম করেন পাজানিভেল।

কে এই পাজানিভেল
১. পরিচয়: ৫৩ বছর বয়সী কে পাজানিভেল পুদুচেরির পুরানানকুপ্পম গ্রামের বাসিন্দা।
২. সাধনা: পাঁচ হাজার বছরের পুরনো মার্শাল আর্ট ‘সিলাম্বাম’-এর সাধক তিনি। ছোট থেকেই অস্ত্র নিয়ে এই ধারার চর্চা করেন। জীবন উৎসর্গ করেছেন সিলাম্বামের প্রচারে।
৩. সাফল্য: ২০০২ ও ২০০৪ সালে তামিলনাড়ুতে লাগাতার জয় পেয়ে সংবাদের শিরোনামে আসেন। তিরুচিরাপল্লিতে ২০০২ সালে ৫৬-৬০ কেজি বিভাগে আন্তর্জাতিক সিলাম্বাম প্রতিযোগিতায় প্রথম হন। জাতীয় ও আন্তর্জাতিক বহু খেতাব জিতেছেন।
৪. বিশ্বজোড়া খ্যাতি: শুধু ভারতে নয়, ফ্রান্স, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, কানাডার মতো দেশেও সিলাম্বামকে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রীড়া হিসেবে জনপ্রিয় করেছেন। এক সময় সেনাবাহিনীর প্রশিক্ষণেও সিলাম্বাম অনুশীলন করানো হতো।

মনে করালেন স্বামী শিবানন্দকে
পাজানিভেলের সাষ্টাঙ্গ প্রণাম মনে করিয়ে দিল চার বছর আগের আরেক পদ্মশ্রী প্রাপককে। ১২৫ বছরের যোগগুরু স্বামী শিবানন্দকেও একইভাবে পুরস্কার নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম করতে দেখা গিয়েছিল।

পাজানিভেলের ভিডিও ভাইরাল হওয়ার পর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। ভারতীয় পরম্পরা ও গুরু-শিষ্য সংস্কৃতিকে সম্মান জানানোর এই দৃশ্য ছুঁয়ে গেছে সকলকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *