,

নাম বদলে উন্নয়ন হয় না: শিলচর-শিলিগুড়ি এক্সপ্রেসওয়ে ঘোষণায় প্রবীণ নাগরিক মঞ্চের সংশয়

২৪ বছরে শিলচর-লামডিং ৩০ কিমি সম্পন্ন হয়নি, অটল বিহারী বাজপেয়ীর মূর্তির সামনে গর্তের রাজ্য — ক্ষোভ প্রবীণদের বিশেষ প্রতিবেদন: আসামের মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মার ‘শিলচর-শিলিগুড়ি এক্সপ্রেসওয়ে’ নির্মাণের ঘোষণাকে স্বাগত জানিয়েছে সক্রিয়পন্থী প্রবীণ নাগরিক মঞ্চ, শিলচর। তবে সংগঠনটির পক্ষ থেকে এই প্রকল্পের বাস্তবায়ন নিয়ে গভীর সংশয় প্রকাশ করা হয়েছে। রবিবার প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মঞ্চের সভাপতি নীহারেন্দু…

২৪ বছরে শিলচর-লামডিং ৩০ কিমি সম্পন্ন হয়নি, অটল বিহারী বাজপেয়ীর মূর্তির সামনে গর্তের রাজ্য — ক্ষোভ প্রবীণদের

বিশেষ প্রতিবেদন: আসামের মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মার ‘শিলচর-শিলিগুড়ি এক্সপ্রেসওয়ে’ নির্মাণের ঘোষণাকে স্বাগত জানিয়েছে সক্রিয়পন্থী প্রবীণ নাগরিক মঞ্চ, শিলচর। তবে সংগঠনটির পক্ষ থেকে এই প্রকল্পের বাস্তবায়ন নিয়ে গভীর সংশয় প্রকাশ করা হয়েছে।

রবিবার প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মঞ্চের সভাপতি নীহারেন্দু পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক দিলীপকুমার দে বলেন, শিলচর-বড়পানি-গৌহাটি সড়কের অংশ হিসেবে পাঁচগ্রামের কাছে বরাক নদীর উপর বাঘমারা-শিয়ালটেক প্রশস্ত পুলের কাজ এগোলেও, এখন সড়কপথের নাম বদল করে নতুন ঘোষণা হল কিনা তা স্পষ্ট নয়।

“অটল বিহারীর মূর্তিকে আর অপমান করবেন না”
বিজ্ঞপ্তিতে ক্ষোভের সাথে বলা হয়, একবিংশ শতাব্দীর গোড়ায় অটল বিহারী বাজপেয়ীর স্বপ্নের মহাসড়কের শিলচর-লামডিং ১৯০ কিমি অংশ ২৪ বছরেও সম্পন্ন হয়নি। অথচ এই সময়ে কাশ্মীরে অটল টানেল, মুম্বইয়ে সমুদ্রের উপর ব্রিজ, কলকাতায় গঙ্গার তলায় মেট্রো তৈরি হয়েছে।

“শিলচর প্রান্তে অটলবিহারী বাজপেয়ীজির মূর্তিকে যেন আমরা অকর্মার ঢেকিরা আর অপমান না করি” — বলেন প্রবীণরা।

শহরের রাস্তা নিয়ে তীব্র অসন্তোষ
মঞ্চের অভিযোগ, শিলচর শহরের চিত্তরঞ্জন এভিনিউ, লিংক রোড, মেডিকেল কলেজ, NIT, আসাম বিশ্ববিদ্যালয়ের রাস্তা জরাজীর্ণ ও গর্তবহুল। রাঙ্গির খাল, লঙ্গাই খাল, বাচাই খাল দখলমুক্ত না হওয়ায় সামান্য বৃষ্টিতেই বন্যা হচ্ছে। ছাত্র-ছাত্রী, রোগী, বৃদ্ধরা নোংরা জল ঠেলে যাতায়াত করছেন।

শেষ কথা:
“স্থানের নাম বদল উন্নয়ন নয়। পুরনো নাম বদলে জনগণের উপকার হয় না। মানুষ এখন এত বোকা নয়। আমরা আশা করব মুখ্যমন্ত্রীর নতুন সড়ক পথ নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পন্ন হবে” — বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *