,

দমনে প্রধানমন্ত্রীকে বাঙালি সমাজের উপহার বাংলার ঝালমুড়ির মেটালিক মোমেন্টো

উপহার পেয়ে খুশি মোদী, বললেন ‘ওয়াহ দমন মে ভি ঝালমুড়ি’ বরাককণ্ঠ প্রতিবেদন: কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ-এর জন্য ২ হাজার ৮৬০ কোটি টাকার ৫০টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একেবারে অন্যরকম উপহার দিল দমনের বাঙালি সমাজ। বাংলার জনপ্রিয় মুখরোচক খাবার ‘ঝালমুড়ি’র মেটালিক মোমেন্টো তুলে দেওয়া হল…

উপহার পেয়ে খুশি মোদী, বললেন ‘ওয়াহ দমন মে ভি ঝালমুড়ি’

বরাককণ্ঠ প্রতিবেদন: কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ-এর জন্য ২ হাজার ৮৬০ কোটি টাকার ৫০টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একেবারে অন্যরকম উপহার দিল দমনের বাঙালি সমাজ। বাংলার জনপ্রিয় মুখরোচক খাবার ‘ঝালমুড়ি’র মেটালিক মোমেন্টো তুলে দেওয়া হল তাঁর হাতে।

শুক্রবার দমনের স্বামী বিবেকানন্দ স্পোর্টস গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠান মঞ্চে এই বিশেষ মুহূর্ত দেখা যায়। মোমেন্টোর গায়ে প্রধানমন্ত্রীর ছবিও খোদাই করা ছিল।

উপহার হাতে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি হাসতে হাসতে বলেন, “ওয়াহ, দমন মে ভি ঝালমুড়ি” । বাঙালির আবেগ আর সংস্কৃতিকে এভাবে মঞ্চে সম্মান জানানোয় উপস্থিত সকলেই করতালি দিয়ে অভিনন্দন জানান।

তথ্য সুত্র: জীমূত বাহন ভট্টাচার্য (শেখু ভট) গুজরাত, ভাপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *