,

এনডিএ জয়ের পর অসম মন্ত্রিসভার প্রথম বৈঠক: কর্মীদের মহার্ঘ ভাতা ৬০ শতাংশ, ৬ জুলাই থেকে বাজেট

দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ঠিক হবে জেলাভিত্তিক,  আগস্ট থেকে সব সরকারি প্রকল্পের সুবিধা — মুখ্যমন্ত্রীর ঘোষণা বরাককণ্ঠপ্রতিবেদন: সম্প্রতি শেষ হওয়া অসম বিধানসভা নির্বাচনে এনডিএ জোট জয়ী হয়ে ফের সরকার গঠন করেছে। নতুন সরকার ক্ষমতায় এসেই শুক্রবার প্রথম মন্ত্রিসভার বৈঠকে বসে। বৈঠক শেষে সংবাদমেল করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসম মন্ত্রিসভার বৈঠকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত: ১. রাজ্য সরকারি কর্মচারীদের…

দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ঠিক হবে জেলাভিত্তিক,  আগস্ট থেকে সব সরকারি প্রকল্পের সুবিধা — মুখ্যমন্ত্রীর ঘোষণা

বরাককণ্ঠপ্রতিবেদন: সম্প্রতি শেষ হওয়া অসম বিধানসভা নির্বাচনে এনডিএ জোট জয়ী হয়ে ফের সরকার গঠন করেছে। নতুন সরকার ক্ষমতায় এসেই শুক্রবার প্রথম মন্ত্রিসভার বৈঠকে বসে। বৈঠক শেষে সংবাদমেল করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

অসম মন্ত্রিসভার বৈঠকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত:

১. রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা আরও ২ শতাংশ বৃদ্ধি করা হল। এখন কর্মীরা ৫৮ শতাংশের বদলে ৬০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন।

২. বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল ১ কোটি টাকা থেকে বাড়িয়ে ২ কোটি টাকা করা হল। ২০১৬ সাল থেকে যা বছরে ১ কোটি টাকা ছিল, আগামী অর্থ বছর থেকে তা ২ কোটি টাকা হবে। চলতি অর্থ বছরে বিধায়করা দেড় কোটি টাকা পাবেন। এর ১০ শতাংশ টাকা স্কুলে ফ্যান, অ্যাম্বুলেন্স, নামঘরে সাহায্য, মেধাবি ছাত্রছাত্রীকে ল্যাপটপ দেওয়ার মতো কাজে খরচ করা যাবে। বাকি ১.৮০ কোটি টাকা খরচ হবে পরিকাঠামো উন্নয়নে।

৩. ডিব্রুগড়কে রাজ্যের দ্বিতীয় রাজধানী হিসাবে গড়ে তুলতে ‘সেকেন্ড স্টেট ক্যাপিটেল রিজিওন ডেভেলপমেন্ট অথরিটি’ গঠন করা হল। ডিব্রুগড় জেলার মধ্যে ২০ কিলোমিটার এলাকা নিয়ে রাজধানীর পরিসর ঠিক করা হল। সীমা জেলার বাইরে যাবে না। অথরিটির চেয়ারম্যান হবেন ডিব্রুগড়ের বিধায়ক প্রশান্ত ফুকন। জেলা আয়ুক্ত ও পুরসভার কমিশনাররা সদস্য থাকবেন। একজন মুখ্য কার্যবাহী সদস্য নিয়োগ করা হবে। প্রাথমিকভাবে ৫০ কোটি টাকা বরাদ্দ করা হল।

৪. স্কুলের চতুর্থ শ্রেণির কর্মচারীদের তৃতীয় শ্রেণিতে পদোন্নতির জন্য নতুন বিধি অনুমোদন করা হল।

৫. আগামী ৬ জুলাই থেকে অসম বিধানসভার ২১ দিনের বাজেট অধিবেশন শুরু হবে।

৬. ১ আগস্ট থেকে রাজ্যের সব সরকারি প্রকল্পের সুবিধা মানুষ সরাসরি পাবে। ভোট-অন-অ্যাকাউন্ট বাজেটের জন্য কিছু প্রকল্প বন্ধ ছিল, বাজেট পাশের পর তা স্বাভাবিক হবে।

৭. রাজ্যের সাধারণ আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হল।

৮. শুক্রবার নতুন ১২ জন মন্ত্রীর শপথের পর দিশপুর লোকসেবা ভবনে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার পৌরোহিত্যে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হল। বৈঠকে সব মন্ত্রী যোগ দেন।

.জেলাভিত্তিক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী : মন্ত্রীদের দপ্তর বণ্টন হবে কাজের দক্ষতার বিচারে। কালকের মধ্যেই প্রতিটি জেলার জন্য একজন করে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর নাম ঠিক করে দেওয়া হবে। জেলার সব কাজ তিনিই দেখভাল করবেন। সাথে অন্যান্য সিদ্ধান্ত নেওয়া হয়।

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *