ঝুঁকিপূর্ণ এলাকাকে সুরক্ষিত রাখতে বিভাগগুলির প্রস্তুতি খতিয়ে দেখলেন জেলা আয়ুক্ত

বরাককণ্ঠ প্রতিবেদন: আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে সম্ভাব্য বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদার করতে কাছাড় জেলার জেলা আয়ুক্ত আয়ুষ গর্গ। মঙ্গলবার জেলা প্রশাসনের কার্যালয়ের নতুন সম্মেলন কক্ষে এক পর্যালোচনা বৈঠক আহ্বান করেন। এই বৈঠকে বিভিন্ন লাইন বিভাগের পাশাপাশি কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। পূর্ববর্তী বৈঠকগুলির আলোচনার প্রেক্ষিতে বর্তমান প্রস্তুতির স্তর মূল্যায়ন এবং…

বরাককণ্ঠ প্রতিবেদন: আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে সম্ভাব্য বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদার করতে কাছাড় জেলার জেলা আয়ুক্ত আয়ুষ গর্গ। মঙ্গলবার জেলা প্রশাসনের কার্যালয়ের নতুন সম্মেলন কক্ষে এক পর্যালোচনা বৈঠক আহ্বান করেন। এই বৈঠকে বিভিন্ন লাইন বিভাগের পাশাপাশি কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। পূর্ববর্তী বৈঠকগুলির আলোচনার প্রেক্ষিতে বর্তমান প্রস্তুতির স্তর মূল্যায়ন এবং যেকোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় একটি সুসংগঠিত ও সমন্বিত প্রতিক্রিয়া ব্যবস্থা গড়ে তোলাই ছিল এই বৈঠকের মূল লক্ষ্য। পর্যালোচনা বৈঠকে বিশেষ করে আকস্মিক বন্যাপ্রবণ ঝুঁকিপূর্ণ গ্রামগুলির প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলা আয়ুক্ত সংশ্লিষ্ট সমস্ত বিভাগকে সময়মতো ও কার্যকর ত্রাণ বিতরণের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে, ত্রাণ কার্যক্রম যাতে দ্রুত ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় এবং দুর্গত মানুষের ভোগান্তি ন্যূনতম রাখা যায়, সেই উদ্দেশ্যে একটি সুপরিকল্পিত ও নির্দিষ্ট কর্মপদ্ধতি গ্রহণের উপর গুরুত্ব আরোপ করা হয়। প্রস্তুতি প্রক্রিয়াকে আরও সুদৃঢ় করতে শিলচর পৌর নিগমকেও ওয়ার্ডভিত্তিক বিস্তারিত কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়। এই পরিকল্পনাগুলির মাধ্যমে শহরাঞ্চলে আকস্মিক জলাবদ্ধতা বা বন্যাজনিত যে কোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া ও কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ সহজতর হবে বলে আশা করা হচ্ছে। এই গুরুত্বপূর্ণ বৈঠকে অতিরিক্ত জেলা আয়ুক্ত মনোজ্যোতি কুটুম, অতিরিক্ত জেলা আয়ুক্ত তথা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ডেভিড কুমার বরা, কাছাড় জেলা পরিষদের মুখ্য কার্যর্বাহী আধিকারিক ডরোথি সুচিয়াং, বিভিন্ন চক্র আধিকারিকগন, বরাক ভ্যালি জোন শিলচরের উপ সঞ্চালক লাকি বিশ্বাস, ডিডিএমএ-র ডিপিএম শামিম আহমেদ লস্কর এবং বিভিন্ন বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন। অসম সরকারের তথ্য ও জনসংযোগ বিভাগের বরাক উপত্যকার আঞ্চলিক কার্যালয় শিলচর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *