উচ্চ মাধ্যমিকে আইটিইএস বিষয়ে রাজ্যসেরা শিলচরের অরিন্দম সী

বরাককণ্ঠ প্রতিবেদন:  মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও ফলাফলের তালিকায় আশানুরূপ স্থান না পেলেও বেশ কয়েকজন পড়ুয়া তাদের কৃতিত্বের জন্য কাছাড় জেলার সুনাম ধরে রেখেছে। এরমধ্যে রয়েছে অরিন্দম সী। এবারের উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান শাখায় ৯২.৬% নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছে অরিন্দম। আইটিইএস বিষয়ে ৯৯ নম্বর নিয়ে রাজ্যসেরা। বাকি চারটি বিষয়ে সমান নম্বর, ৯১ পেয়েছে। এমনকী ওর প্রধান বিষয়…

বরাককণ্ঠ প্রতিবেদন:  মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও ফলাফলের তালিকায় আশানুরূপ স্থান না পেলেও বেশ কয়েকজন পড়ুয়া তাদের কৃতিত্বের জন্য কাছাড় জেলার সুনাম ধরে রেখেছে। এরমধ্যে রয়েছে অরিন্দম সী। এবারের উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান শাখায় ৯২.৬% নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছে অরিন্দম। আইটিইএস বিষয়ে ৯৯ নম্বর নিয়ে রাজ্যসেরা। বাকি চারটি বিষয়ে সমান নম্বর, ৯১ পেয়েছে। এমনকী ওর প্রধান বিষয় গণিতেও ৯১। সে মোট ৫০০ নম্বরের মধ্যে ৪৬৩ নম্বর পেয়েছে। অরিন্দম অধরচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র। সাময়িক প্রসঙ্গ পত্রিকার বিশিষ্ট সাংবাদিক উত্তমকুমার সী ও রুমি সী-র একমাত্র সন্তান অরিন্দম। তার কৃতিত্বে পরিচিত মহল সহ সাংবাদিক মহলেও খুশির হাওয়া বইছে। সমাজমাধ্যম ও ফোনে অনেকেই অভিনন্দন জানিয়েছেন তাঁকে। উল্লেখ্য, সদ্য ঘোষিত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় অরিন্দম শুধু গণিতে ৯৫/১০০ নম্বর নিয়ে ৯৯.৯৭ পার্সেন্টাইল লাভ করে। তাঁর এই কৃতিত্বের জন্য শিলচর ইয়ুথ কয়‍্যারের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। এদিকে, শ্রীহট্ট সম্মিলনী শিলচর শাখার সভাপতি কিশোর কুমার ভট্টাচার্য, সহ-সভাপতি রজত ঘোষ, মঞ্জুল দেব , সাধন পুরকায়স্থ এবং সন্তোষ চন্দ অভিনন্দন জানিয়েছেন। নৃত্যাঞ্জলি সাংস্কৃতিক সংস্থার সম্পাদিকা সোনালি দে এবং শিক্ষিকা গায়ত্রী দেব শুভেচ্ছা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *