,

জেলা গ্রন্থাগার নির্মাণে তৎপরতা: কাজ পরিদর্শনে মন্ত্রী কৌশিক রায়, শিল্পী সমাজের আশা সংস্কৃতি চর্চার প্রসার হবে

বরাককণ্ঠ প্রতিবেদন: রাজ্যে শিক্ষা ও সংস্কৃতির পরিকাঠামোকে আরও শক্তিশালী করাকে অন্যতম অগ্রাধিকার দিয়ে শুক্রবার জেলা গ্রন্থাগারের নির্মাণকাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন মন্ত্রী কৌশিক রায়। এদিন তিনি পূর্ত বিভাগের ভবন শাখার আধিকারিকদের সঙ্গে নির্মাণস্থল ঘুরে দেখেন এবং কাজের খুঁটিনাটি বিষয়ে খোঁজ নেন। গুণমান ও সময়ে কড়া নির্দেশ: পরিদর্শনকালে মন্ত্রী কৌশিক রায় নির্মাণকাজে সর্বোচ্চ মান বজায় রাখা…

বরাককণ্ঠ প্রতিবেদন: রাজ্যে শিক্ষা ও সংস্কৃতির পরিকাঠামোকে আরও শক্তিশালী করাকে অন্যতম অগ্রাধিকার দিয়ে শুক্রবার জেলা গ্রন্থাগারের নির্মাণকাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন মন্ত্রী কৌশিক রায়। এদিন তিনি পূর্ত বিভাগের ভবন শাখার আধিকারিকদের সঙ্গে নির্মাণস্থল ঘুরে দেখেন এবং কাজের খুঁটিনাটি বিষয়ে খোঁজ নেন।

গুণমান ও সময়ে কড়া নির্দেশ: পরিদর্শনকালে মন্ত্রী কৌশিক রায় নির্মাণকাজে সর্বোচ্চ মান বজায় রাখা এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এই গ্রন্থাগারটি শিক্ষার্থী, গবেষক এবং সাধারণ মানুষের জন্য একটি আধুনিক জ্ঞানকেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

বহুদিনের আন্দোলনের ফসল, আশায় শিল্পী সমাজ: এই হল সম্পূর্ণ হয়ে গেলে সংস্কৃতি চর্চার প্রচার ও প্রসারের ক্ষেত্রে সকলেই লাভবান হবেন বলে মনে করছেন শিল্পী সমাজ। তাঁদের মতে, বহুদিনের আন্দোলনের ফসল এই গ্রন্থাগার। সংস্কৃতি চর্চার ক্ষেত্রে গ্রন্থাগারের ভূমিকা অপরিসীম এবং এটি খুবই প্রয়োজন।

মুখ্যমন্ত্রীর ভিশনে বিশ্বমানের পরিকাঠামো: মন্ত্রী আরও জানান, মাননীয় মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা মহাশয়ের দূরদর্শী নেতৃত্বে অসমে বিশ্বমানের জনপরিকাঠামো গড়ে তোলার কাজ ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে। এই প্রকল্প শিক্ষা, জ্ঞানচর্চা এবং সর্বজনীন উন্নয়নকে আরও গতিশীল করে তুলবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *