,

গুয়াহাটিতে কর্মরত সাংবাদিকদের পি আই বি-র স্বীকৃতিপ্রাপ্ত পরিচয়পত্র প্রদানের দাবি

পি আই বি-র উত্তর-পূর্বের অতিরিক্ত প্রধান অধিকর্তাকে স্মারকপত্র প্রদান গুয়াহাটী প্রেস ক্লাবের নিজস্ব প্রতিবেদন। গুয়াহাটী: গুয়াহাটিতে কর্মরত সাংবাদিকদের ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো-র স্বীকৃতিপ্রাপ্ত পরিচয়পত্র প্রদানের দাবি জানিয়েছে গুয়াহাটী প্রেস ক্লাব। বৃহস্পতিবার এ বিষয়ে গুয়াহাটীস্থিত প্রেস ইনফরমেশন ব্যুরো সংক্ষেপে পি আই বি-র উত্তর-পূর্ব মণ্ডলের অতিরিক্ত প্রধান অধিকর্তা কৃপাশংকর যাদব এবং যুগ্ম অধিকর্তা পাভনি গুপ্তার সঙ্গে…

পি আই বি-র উত্তর-পূর্বের অতিরিক্ত প্রধান অধিকর্তাকে স্মারকপত্র প্রদান গুয়াহাটী প্রেস ক্লাবের

নিজস্ব প্রতিবেদন। গুয়াহাটী: গুয়াহাটিতে কর্মরত সাংবাদিকদের ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো-র স্বীকৃতিপ্রাপ্ত পরিচয়পত্র প্রদানের দাবি জানিয়েছে গুয়াহাটী প্রেস ক্লাব।

বৃহস্পতিবার এ বিষয়ে গুয়াহাটীস্থিত প্রেস ইনফরমেশন ব্যুরো সংক্ষেপে পি আই বি-র উত্তর-পূর্ব মণ্ডলের অতিরিক্ত প্রধান অধিকর্তা কৃপাশংকর যাদব এবং যুগ্ম অধিকর্তা পাভনি গুপ্তার সঙ্গে সাক্ষাৎ করে গুয়াহাটী প্রেস ক্লাবের একটি প্রতিনিধি দল।

ক্লাবের সভাপতি খগেন কলিতা ও সাধারণ সম্পাদক অমরেন্দ্র ডেকার নেতৃত্বে যাওয়া প্রতিনিধি দলটি কর্মরত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের স্বার্থে পি আই বি-র স্বীকৃতিপ্রাপ্ত পরিচয়পত্র প্রদানের প্রয়োজনীয়তার বিষয়টি বিস্তারিতভাবে বুঝিয়ে শীর্ষ দুই আধিকারিকের হাতে একটি স্মারকপত্র তুলে দেন।

গুয়াহাটী প্রেস ক্লাবের দাবির প্রতি অতিরিক্ত প্রধান অধিকর্তা ইতিবাচক সাড়া দেন এবং আগামী দিনে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

গুয়াহাটী প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক দীপঙ্কর কলিতা, সাংস্কৃতিক সম্পাদক সমীরণ বরঠাকুর এবং কার্যনির্বাহী সদস্য ত্রিদীপ লহকর।

গুয়াহাটী প্রেস ক্লাব আশা প্রকাশ করেছে যে, এই পদক্ষেপ কার্যকর হলে গুয়াহাটিতে কর্মরত সাংবাদিকদের পেশাগত স্বীকৃতি এবং কর্মপরিবেশ আরও সুদৃঢ় হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *