,

কাঁটাতারের জন্য জমি দিলেন সীমান্তবাসী

মাথাভাঙা, ২৯ মে: ভারত-বাংলাদেশ সীমান্তে দীর্ঘদিনের দাবি কাঁটাতারের বেড়া। সেই বেড়া তৈরির জন্য এবার নিজের জমি ছেড়ে দিলেন কোচবিহারের সাধারণ মানুষ। মাথাভাঙা ১ নম্বর ব্লকের সাতগ্রাম মানবাড়ির তিন বাসিন্দা স্বেচ্ছায় জমি দান করেছেন। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরে বেড়া না থাকায় এলাকায় অনুপ্রবেশ, গরু-ছাগল চুরি আর চোরাচালান লেগেই রয়েছে। কৃষকদের ফসলের ক্ষতিও কম নয়। নিরাপত্তার কথা…

মাথাভাঙা, ২৯ মে: ভারত-বাংলাদেশ সীমান্তে দীর্ঘদিনের দাবি কাঁটাতারের বেড়া। সেই বেড়া তৈরির জন্য এবার নিজের জমি ছেড়ে দিলেন কোচবিহারের সাধারণ মানুষ। মাথাভাঙা ১ নম্বর ব্লকের সাতগ্রাম মানবাড়ির তিন বাসিন্দা স্বেচ্ছায় জমি দান করেছেন।

তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরে বেড়া না থাকায় এলাকায় অনুপ্রবেশ, গরু-ছাগল চুরি আর চোরাচালান লেগেই রয়েছে। কৃষকদের ফসলের ক্ষতিও কম নয়। নিরাপত্তার কথা ভেবেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন।

“দেশের জন্য জমি দিলাম”
জমিদাতা বিকাশ রায় বলেন, “গ্রাম ভালো থাকুক, দেশ সুরক্ষিত থাকুক—এই ভেবেই ২০ শতাংশ জমি দিয়েছি। আগে রাতে এপার-ওপার থেকে লোক আসত, পশু চুরি করে নিয়ে যেত। কাঁটাতার হলে এসব বন্ধ হবে। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাই।”

স্থানীয় বাসিন্দা হৃদয় বর্মনের কথায়, “কাঁটাতার না থাকায় চুরি-চোরাচালান বেড়ে গিয়েছিল। বেড়া তৈরি হলে আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারব। কৃষকরাও ফসল বাঁচাতে পারবেন। এটা শুধু আমাদের গ্রামের বিষয় নয়, গোটা দেশের নিরাপত্তার প্রশ্ন। সরকার যেন কাজটা তাড়াতাড়ি শেষ করে।”

রাজ্যের উদ্যোগ, বিএসএফ-কে জমি হস্তান্তর
সম্প্রতি রাজ্য সরকারের নীতি বদলের পর সীমান্ত সুরক্ষা নিয়ে তৎপরতা বেড়েছে। গত ২৮ মে বিএসএফ-কে ১৪২.৭৯ একর জমি তুলে দিয়েছে রাজ্য। মে মাসে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ৪৫ দিনের মধ্যে ৬০ একর জমি হস্তান্তরের পরিকল্পনা নিয়েছে।

এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, বিএসএফ ফাঁড়ি ও কাঁটাতার বসিয়ে সীমান্তে নজরদারি আরও জোরদার করা হচ্ছে।

গ্রামবাসীদের আশা, কাঁটাতার তৈরি শেষ হলে সীমান্তের বাসিন্দারা অনেকটাই নিশ্চিন্ত হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *