,

ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

কমল কৃষ্ণ কুইলা। কলকাতা : দেশজুড়ে NEET-UG ২০২৬ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁস বিতর্ককে ঘিরে চলা তীব্র ছাত্র আন্দোলনের মধ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের ইস্তফাপত্র জমা দেন। ধর্মেন্দ্র প্রধান তাঁর পদত্যাগপত্রে জানান, দেশের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ যেন দীর্ঘ রাজনৈতিক ও আইনি জটিলতার মধ্যে না পড়ে এবং চলমান পরিস্থিতির…

কমল কৃষ্ণ কুইলা। কলকাতা : দেশজুড়ে NEET-UG ২০২৬ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁস বিতর্ককে ঘিরে চলা তীব্র ছাত্র আন্দোলনের মধ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের ইস্তফাপত্র জমা দেন।

ধর্মেন্দ্র প্রধান তাঁর পদত্যাগপত্রে জানান, দেশের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ যেন দীর্ঘ রাজনৈতিক ও আইনি জটিলতার মধ্যে না পড়ে এবং চলমান পরিস্থিতির অপব্যবহার যেন কেউ করতে না পারে—এই লক্ষ্যেই তিনি নৈতিক দায়িত্ব স্বীকার করে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

গত কয়েক সপ্তাহ ধরে NEET-UG পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ, ধর্না ও প্রতিবাদ চলছিল। শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহির দাবিতে ছাত্র-যুবদের আন্দোলন ক্রমশ জোরদার হওয়ার পর শেষ পর্যন্ত এই পদক্ষেপ নেন ধর্মেন্দ্র প্রধান।

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দেশের শিক্ষা ও রাজনীতিতে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এখন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের নতুন নেতৃত্ব কে নেবেন এবং পরীক্ষা ব্যবস্থায় কী ধরনের সংস্কার আনা হবে, সেদিকে নজর রয়েছে গোটা দেশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *