নয়াদিল্লি।৭ জুন: ফেব্রুয়ারি থেকে জুনে সৌদি গ্যাসের দাম ৪৬ শতাংশ বৃদ্ধি ও হরমুজ প্রণালী সংকটে উপসাগরীয় দেশের সরবরাহ কমে যাওয়ায় ১৪ দশমিক ২ কেজি সিলিন্ডার সরবরাহের খরচ ১,৬০০টাকার বেশি হলেও পেট্রোলিয়াম মন্ত্রকের দাবি ভারতে রান্নার গ্যাস এখনও বিশ্বের মধ্যে সস্তা, দিল্লিতে সাধারণ গ্রাহক ৯৪২ টাকা ও উজ্জ্বলা গ্রাহক ৬৪২ টাকা দিচ্ছেন, বছরে প্রথম ৪ বার ভরাতে ৩০০ টাকা করে সরাসরি ভর্তুকি মিলছে, মন্ত্রকের বক্তব্য ভারতের গ্যাস পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডার তুলনায় সস্তা এবং আন্তর্জাতিক দাম বৃদ্ধির বড় অংশ সরকার ভর্তুকি দিয়ে সামলেছে। হরমুজ সংকটেও ভারতের জ্বালানি জাহাজ স্বাভাবিক ছিল, পেট্রোলিয়াম পণ্যের ঘাটতি নেই, সংকটের সময়ে দেশে তরল গ্যাস উৎপাদন ৬০ শতাংশ বৃদ্ধি ও আমেরিকা, কানাডা, আলজেরিয়া থেকে গ্যাস এনে বোতলজাতকরণ ও বিতরণ স্বাভাবিক রাখা হয়েছে।












