,

অবৈধ হোর্ডিং-ব্যানারের বিরুদ্ধে কঠোর অবস্থানে শিলচর পৌরনিগম

৭২ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ, অমান্য করলে আইনি ব্যবস্থা ও জরিমানা বরাককণ্ঠ প্রতিবেদন। ১১ জুন: শহরের সৌন্দর্য রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সরকারি সম্পত্তির সুরক্ষার স্বার্থে অবৈধ ও অনুমতিহীন হোর্ডিং, ব্যানার, ফেস্টুন এবং পোস্টারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে উদ্যোগী হয়েছে শিলচর পৌরনিগম। শিলচর পৌরনিগম কার্যালয় থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, পৌরনিগম এলাকার…

৭২ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ, অমান্য করলে আইনি ব্যবস্থা ও জরিমানা

বরাককণ্ঠ প্রতিবেদন। ১১ জুন: শহরের সৌন্দর্য রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সরকারি সম্পত্তির সুরক্ষার স্বার্থে অবৈধ ও অনুমতিহীন হোর্ডিং, ব্যানার, ফেস্টুন এবং পোস্টারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে উদ্যোগী হয়েছে শিলচর পৌরনিগম। শিলচর পৌরনিগম কার্যালয় থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, পৌরনিগম এলাকার অন্তর্গত বিভিন্ন রাস্তা, সরকারি সম্পত্তি ও সাধারণ স্থানে স্থাপিত সমস্ত ধরনের অবৈধ ও অনুমতিহীন হোর্ডিং, ব্যানার, ফেস্টুন এবং পোস্টার সংশ্লিষ্ট বিজ্ঞাপন সংস্থা, ব্যবসায়ী প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গকে নিজ নিজ দায়িত্বে বিজ্ঞপ্তি জারির ৭২ ঘণ্টার মধ্যে সম্পূর্ণভাবে অপসারণ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, নির্ধারিত সময়সীমার মধ্যে এসব অবৈধ সামগ্রী অপসারণ করা না হলে ‘আসাম পৌরনিগম আইন, ২০২২’ (The Assam Municipal Corporation Act, 2022) এবং পি.ডব্লিউ.ডি, শিলচর ও উধারবন্দ আঞ্চলিক সড়ক বিভাগ, কাছাড়, শিলচরের (PWRD Silchar & Udharbond Territorial Road Division, Cachar, Silchar) নির্দেশিকা অনুযায়ী দায়ী ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে কঠোর আইনি ও দণ্ডনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়াও, পৌর প্রশাসন ও পি.ডব্লিউ.ডি বিভাগ যৌথভাবে এসব অবৈধ হোর্ডিং, ব্যানার ও অন্যান্য সামগ্রী উচ্ছেদ করবে। উচ্ছেদ কার্যক্রম পরিচালনায় ব্যয়িত সমস্ত খরচ এবং প্রযোজ্য জরিমানা সংশ্লিষ্ট বিজ্ঞাপন সংস্থা, প্রতিষ্ঠান বা মালিকের কাছ থেকে আদায় করা হবে বলেও বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে।
শিলচর পৌরনিগমের কার্যনির্বাহী আধিকারিক সংশ্লিষ্ট সকল ব্যক্তি, প্রতিষ্ঠান ও বিজ্ঞাপন সংস্থাকে নির্ধারিত সময়সীমার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।
অসম সরকারের তথ্য ও জনসংযোগ বিভাগের বরাক উপত্যকার আঞ্চলিক কার্যালয় শিলচর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *