Category: Political News
-

শিলচর পুর নিগম নির্বাচন: ২৬ সেপ্টেম্বর ডাকযোগে ব্যালটে ভোট
ফর্ম-২০-তে নির্ধারিত সময়ে আবেদনকারীদের জন্য শিলচরের গার্লস হাইস্কুলে ভোটগ্রহণ, সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা জনসংযোগ। শিলচর : আসন্ন শিলচর পৌর নিগম ( মিউনিসিপ্যাল কর্পোরেশন) নির্বাচন ২০২৬-কে সামনে রেখে ডাকযোগে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন ফর্ম-২০-এর মাধ্যমে আবেদন করা যোগ্য ভোটারদের ডাকযোগে ব্যালট পেপারে ভোটগ্রহণ হবে আগামী ২৬…
-

শিলচর পুর নিগম ভোট: ২৪ ও ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফার প্রশিক্ষণ ভোটকর্মীদের
কাছাড় কলেজে হবে প্রশিক্ষণ ও পরিচিতি পর্ব, দায়িত্বে মাস্টার ট্রেনার ও এএলএমটিরা জনসংযোগ। শিলচর : আসন্ন শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশন (এসএমসি) নির্বাচন ২০২৬ উপলক্ষে ভোটকর্মীদের দ্বিতীয় দফার প্রশিক্ষণ ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হবে আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর। শিলচরের কাছাড় কলেজে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর জারি করা নির্দেশ অনুযায়ী, ভোটকর্মীদের ভোটগ্রহণের পদ্ধতি-সহ বিভিন্ন…
-

প্রথম পৌরনিগম ভোটের আগে শিলচরকে ১০০ কোটির উপহার, খুশির মধ্যেই ব্লকের ওপর পিচ নিয়ে বড় প্রশ্ন
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি: শিলচর পৌরনিগমের ঐতিহাসিক প্রথম নির্বাচনের দামামা বেজে গেছে। শহরের অলিতে-গলিতে এখন ভোটের হাওয়া। প্রার্থীরা ঘর ঘর প্রচারে ব্যস্ত। আর ঠিক এই সময়ে শিলচর, যোরহাট ও ডিব্রুগড়—এই তিন গুরুত্বপূর্ণ শহরের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা। তিন শহরের নগর পরিকাঠামো উন্নয়নে ১০০ কোটি টাকা করে মোট ৩০০ কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা…
-

শিলচর পৌরনিগমের প্রথম ভোট: জয় নিশ্চিত করতে একে একে নামছেন রাজ্য নেতারা, ২৪ তারিখ আসছেন দিলীপ শইকিয়া
বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর : শিলচরের রাজনৈতিক ইতিহাসে এবার এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। শহর শিলচর প্রথমবার পৌরনিগম হিসাবে ভোট দেবে। আর সেই ঐতিহাসিক ভোটকে সামনে রেখে বিজেপি যে কোনো ঝুঁকি নিতে নারাজ, তা দলের সাম্প্রতিক তৎপরতা দেখলেই বোঝা যাচ্ছে। পুরসভা থেকে পৌরনিগম — শিলচরের এই উত্তরণকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে শক্তি প্রদর্শনের মঞ্চ…
-

বংশবাদ, গান্ধী পরিবারকে তোষামোদ আর আর্থিক লেনদেনই কংগ্রেস প্রার্থীর যোগ্যতা
হিংসা, মারপিট কংগ্রেসেরই অপসংস্কৃতি, বিজেপির নয়: রাজ্যিক বিজেপি বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : আগামী ৬ অক্টোবর নগাঁও লোকসভা আসনের উপনির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দলের প্রচার যখন গতি পেয়েছে, তখন গতকাল চামগুড়ি সমষ্টিতে ঘটে যাওয়া এক অনাকাঙ্ক্ষিত হিংসাত্মক ঘটনায় বিজেপি উদ্বেগ প্রকাশ করেছে। আজ বাজপেয়ী ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিজেপির মুখপাত্র কিশোর কুমার ভট্টাচার্য বলেন,…
-

বরাক সফরের আগে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নেতৃত্বে প্রস্তুতি বৈঠক
বরাককণ্ঠ প্রতিবেদন: এই মাসের শেষের দিকে অসমের মাননীয় মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার প্রস্তাবিত বরাক উপত্যকা সফরকে সামনে রেখে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। অসম সচিবালয়, বরাক উপত্যকার সভাকক্ষে এই বৈঠকে সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। মুখ্যমন্ত্রীর সফরের সমস্ত প্রস্তুতি ও ব্যবস্থাপনা পরীক্ষা এবং চূড়ান্ত করার উদ্দেশ্যেই এই বৈঠক ডাকা হয়। বৈঠকে…
-

অসমের ধুবড়িতে উত্তর-পূর্বের বৃহত্তম বিদ্যুৎ প্রকল্পের সূচনা, ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী
বরাককণ্ঠ প্রতিবেদন। ধুবড়ি : অসমের ধুবড়ি জেলার চাপরে উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম বিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা। আদানি পাওয়ার লিমিটেডের ৩২০০ মেগাওয়াটের অতি-গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্রটি তৈরি হবে ৪৮ হাজার কোটি টাকা ব্যয়ে। রবিবার এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “অসম দ্রুত এই অঞ্চলের শক্তি কেন্দ্র হিসেবে উঠে আসছে। অ্যাডভান্টেজ অসম বিনিয়োগকারী সম্মেলন…
-

বন্যার জেরে পিছোতে পারে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা, ক্লাসের মেয়াদ বাড়াল শিক্ষা বিভাগ – জানালেন মন্ত্রী রণোজ পেগু
বরাককণ্ঠ প্রতিবেদন। দরং : অসমে ভয়াবহ বন্যার জেরে এবার পিছিয়ে যেতে পারে ২০২৭ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক চূড়ান্ত পরীক্ষা। রাজ্য জুড়ে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকা এবং পঠনপাঠন ব্যাহত হওয়ার কারণে এই সিদ্ধান্তের পথে হাঁটছে শিক্ষা বিভাগ। রবিবার দরং জেলার দেওমরনাইয়ে এক সরকারি অনুষ্ঠানে এসে এই ইঙ্গিত দেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডাঃ রণোজ পেগু। কি জানালেন শিক্ষামন্ত্রী?…
-

শিলচর পুর নিগম নির্বাচন উপলক্ষে ২, ৩ ও ৬ অক্টোবর ‘ড্রাই ডে’ ঘোষণা
বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর : শিলচর পুর নিগম নির্বাচন ২০২৬ শান্তিপূর্ণ, অবাধ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে শিলচর পুর এলাকায় ২, ৩ ও ৬ অক্টোবর ‘ড্রাই ডে’ ঘোষণা করেছে অসম সরকার। আবগারি বিভাগের ১১ সেপ্টেম্বরের নির্দেশ অনুযায়ী জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১-এর ১৩৫(গ) ধারা এবং অসম আবগারি বিধি, ২০১৬-এর ৩২৬(ক) বিধির অধীনে এই নির্দেশ জারি করা হয়েছে। নির্দেশ অনুযায়ী,…
-

বিকশিত ভারতের জন্য অঞ্চল-ভিত্তিক কৃষি ঋণ কাঠামোর দাবি অসমের অর্থমন্ত্রীর
বরাককণ্ঠ প্রতিবেদন। নয়াদিল্লি : কৃষি ক্ষেত্রের রূপান্তরে একই নিয়ম সব রাজ্যে চলবে না, প্রয়োজন অঞ্চল-ভিত্তিক অর্থায়ন। দিল্লিতে ‘Financing India’s Journey towards Viksit Bharat’ শীর্ষক দুই দিনের জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে এমনই দাবি তুললেন অসমের অর্থমন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া। সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীরা। “Financing Agriculture Sector Transformation” শীর্ষক সেশনে…
Latest News

Stay Connected
Tags
You May Have Missed











