Category: Political News
-

“হঠাৎ টিকিট পেয়ে নেতা, জনযন্ত্রণার খবর রাখেন কি?” – পৌরভোটের প্রার্থীদের নিয়ে প্রশ্ন তুললেন দিলীপ কুমার দে
বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর: শিলচর পৌরসভা ভোটের টিকিট ঘোষণার পর থেকেই শহরজুড়ে একটাই আলোচনা — প্রার্থী কারা? তাদের অতীত কী? এই নিয়েই এবার মুখ খুললেন শহরের বিশিষ্ট নাগরিক দিলীপ কুমার দে। তিনি সাফ জানিয়ে দিলেন, যারা আজ টিকিট পেয়ে নেতা-নেত্রী হয়েছেন, তাদের বেশিরভাগকেই কোনও দিন সমাজের কাজে দেখা যায়নি। দিলীপ বাবুর প্রশ্ন, “যারা পৌরভোটে প্রার্থী হয়েছেন…
-

সিইসি জ্ঞানেশ কুমারকে সরাতে ফের ইমপিচমেন্টের পথে বিরোধীরা, তুঙ্গে রাজনৈতিক তরজা
নয়াদিল্লি। ২৪ সেপ্টেম্বর: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় শুরু করল বিরোধী জোট। সংসদের দুই কক্ষেই একযোগে নোটিস দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর জন্য আইনি বিশেষজ্ঞদের মতামত নিয়ে খসড়া প্রস্তাব তৈরির কাজ চলছে বলে কংগ্রেস সূত্রে খবর। এই নিয়ে দ্বিতীয়বার জ্ঞানেশ কুমারকে নিশানা করল বিরোধীরা। এর আগে লোকসভা ও রাজ্যসভায়…
-

দ্বিতীয় দিনেও সেবা যাত্রীদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী মোদী
নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফের সেবা যাত্রায় অংশগ্রহণকারীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করবেন। ‘সেবা সংকল্প অভিযান’-এর অধীনে উত্তরপ্রদেশের বারাণসী থেকে গুজরাটের ভাদনগর পর্যন্ত যাত্রা করছেন এই সেবা যাত্রীরা। আকাশবাণী সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে এই আলাপচারিতায় যাত্রীরা তাদের যাত্রাপথের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ পাবেন। এই যাত্রার মূল উদ্দেশ্য হল যুব…
-

পুজোর আগেই বদলাবে বরাকের সড়কের চেহারা, দিসপুরে হাই-লেভেল বৈঠকে বড় সিদ্ধান্ত মন্ত্রী কৃষ্ণেন্দু পালের
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি: উৎসবের মরশুমের আগেই সুখবর আসছে বরাকবাসীর জন্য। দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে থাকা বরাক উপত্যকার জাতীয় সড়ক ও গুরুত্বপূর্ণ সংযোগকারী সড়কগুলির সংস্কারের কাজ দুর্গাপুজোর আগেই শুরু হচ্ছে। বুধবার দিসপুর জনতা ভবনে বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৃষ্ণেন্দু পালের পৌরোহিত্যে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোন কোন সড়কের অবস্থা শোচনীয়?…
-

সিইসি-র সমালোচনা রাজনৈতিক প্রচার, নির্বাচন কমিশন যৌথ সংস্থা: মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সমালোচনাকে “রাজনৈতিক প্রচার” বলে অভিহিত করলেন অসমের মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্বাচন কমিশন একটি যৌথ সংস্থা এবং এর সিদ্ধান্ত হয় সর্বসম্মতিতে, না হয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নেওয়া হয়। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে সিইসি জ্ঞানেশ কুমার এবং…
-

২০০ বছরের ইতিহাসে নজিরবিহীন ঘটনা, ৬ মাস ধরে বিজ্ঞাপন বন্ধ অসমে
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : অসমের সংবাদপত্রের ২০০ বছরের ইতিহাসে এক কালো অধ্যায় তৈরি হয়েছে। নির্বাচনী বিধি উঠে যাওয়ার ৫ মাস পরেও রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি সংবাদপত্রগুলিকে বিজ্ঞাপন না দেওয়ায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। ইন্ডিয়ান ফেডারেশন অফ স্মল অ্যান্ড মিডিয়াম নিউজপেপারসের অসম রাজ্য কমিটির সভাপতি প্রভাত চন্দ্র শর্মা এবং সাধারণ সম্পাদক এম সাইফুদ্দিন আহমেদ এক বিবৃতিতে…
-

নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ নং ধারা বলবৎ প্রশাসনের
জনসংযোগ। শিলচর: কাছাড় জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির রিপোর্টের পরিপ্রেক্ষিতে এবং সীমান্তবর্তী এলাকাসমূহ থেকে এই জেলা দিয়ে বেআইনিভাবে পণ্যসামগ্রী ও গবাদি পশু পাচারের আশঙ্কায় কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট রাহুল কুমার গুপ্ত, আইএএস, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ ইংরেজি এক আদেশে সমগ্র জেলায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ নং ধারা বলবৎ করে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করেছেন। এই নির্দেশ সমূহে বলা…
-

অসম মন্ত্রিসভার বৈঠকের সম্পূর্ণ সিদ্ধান্ত – ২৪ সেপ্টেম্বর ২০২৬
জনসংযোগ। গুয়াহাটি : আজ লোকসেবা ভবনে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার সভাপতিত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নেওয়া সব সিদ্ধান্ত নিচে দেওয়া হলো – ১. জলাভূমি ও মৎস্য প্রকল্প: ৭৯৬ কোটি ৮৮ লাখ টাকার অসম স্থায়ী জলাভূমি ও সমন্বিত মৎস্য রূপান্তর প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ৬৩৭ কোটি ৫০৪ লাখ টাকা দেবে এশীয় উন্নয়ন…
-

সেবা যাত্রীদের সাথে আজ কথা বলবেন প্রধানমন্ত্রী মোদী
নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাদনগর থেকে বারাণসীগামী সেবা যাত্রীদের সাথে মতবিনিময় করবেন। সূত্র অনুযায়ী, এই আলাপচারিতায় সেবা যাত্রীরা তাদের যাত্রাপথের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর সাথে ভাগ করে নেওয়ার সুযোগ পাবেন। যাত্রার বিস্তারিত: এই সেবা যাত্রা শুরু হয়েছিল গত ১৭ই সেপ্টেম্বর, প্রধানমন্ত্রীর ২৫ বছরের জনজীবনকে কেন্দ্র করে শুরু হওয়া বৃহত্তর ‘সেবা সংকল্প…
-

শিলচর পুর নিগম নির্বাচন: ২৬ সেপ্টেম্বর ডাকযোগে ব্যালটে ভোট
ফর্ম-২০-তে নির্ধারিত সময়ে আবেদনকারীদের জন্য শিলচরের গার্লস হাইস্কুলে ভোটগ্রহণ, সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা জনসংযোগ। শিলচর : আসন্ন শিলচর পৌর নিগম ( মিউনিসিপ্যাল কর্পোরেশন) নির্বাচন ২০২৬-কে সামনে রেখে ডাকযোগে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন ফর্ম-২০-এর মাধ্যমে আবেদন করা যোগ্য ভোটারদের ডাকযোগে ব্যালট পেপারে ভোটগ্রহণ হবে আগামী ২৬…
Latest News

Stay Connected
Tags
You May Have Missed











