Category: Political News
-

অসম সরকারের সম্প্রসারিত মন্ত্রীসভার শপথ অনুষ্ঠানের প্রস্তুতি তুঙ্গে, দায়িত্বে ৮জন প্রশাসনিক আধিকারিক
নিজস্ব প্রতিবেদন, গুয়াহাটি: অসম সরকারের সম্প্রসারিত মন্ত্রীসভার শপথগ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৮ জন প্রশাসনিক আধিকারিককে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী শুক্রবার গুয়াহাটির খানাপাড়ায় অবস্থিত জ্যোতি-বিষ্ণু আন্তর্জাতিক কলা মন্দিরে অসমের মন্ত্রীপরিষদের নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা, অতিথি আপ্যায়ন ও আসন বিন্যাস — সবকিছু নিখুঁত রাখতে রাজ্য…
-

বাদল অধিবেশনের আগেই তৃণমূলে বড় ভাঙন? ১৮ সাংসদ নিয়ে ‘পদ্ম অভিযান’-এর জল্পনা
নিজস্ব প্রতিবেদন: বিধানসভার পর এবার সংসদে তৃণমূলের ঘর ভাঙার ইঙ্গিত। আগামী সপ্তাহেই দলের সংসদীয় দলে বড়সড় ভাঙন হতে পারে বলে রাজনৈতিক মহলে গুঞ্জন। বাদল অধিবেশন শুরুর আগেই এই প্রক্রিয়া সেরে ফেলার তোড়জোড় চলছে। বিধানসভায় ৮০ জন বিধায়কের মধ্যে দুই-তৃতীয়াংশের বেশি একজোট হয়ে আলাদা দল করে বিরোধী আসন দখল করেছে। সংসদেও একই কৌশল। নিয়ম বলছে, দলবিরোধী…
-

রাষ্ট্রপতি ভবনের গ্রন্থ কুটিরে হিমন্তবিশ্ব শর্মা, দেখলেন ১১ ভাষার পাণ্ডুলিপি
বরাককণ্ঠ প্রতিবেদন, দিল্লি: আসামের মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা দিল্লি সফরে রাষ্ট্রপতি ভবনের গ্রন্থ কুটির পরিদর্শন করলেন। সেখানে রাখা ভারতের ১১টি ধ্রুপদী ভাষার দুর্লভ পাণ্ডুলিপি ও বইয়ের সংগ্রহ ঘুরে দেখেন তিনি। গ্রন্থ কুটির রাষ্ট্রপতি ভবনের একটি বিশেষ সংগ্রহশালা। এখানে ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক, দার্শনিক, সাহিত্য ও বৌদ্ধিক ঐতিহ্যের নিদর্শন রক্ষিত আছে। তালপাতা, ভূর্জপত্রে লেখা প্রাচীন পুঁথি থেকে শুরু…
-

শিলচরে কংগ্রেসের পর্যালোচনা সভায় ধুন্ধুমার, মারপিটের ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা
বরাককণ্ঠ প্রতিবেদন: কাছাড় জেলা কংগ্রেসের পর্যালোচনা সভা ঘিরে মঙ্গলবার শিলচরে ধুন্ধুমার কাণ্ড। দলের তিন পর্যবেক্ষকের সামনেই মারপিটে জড়াল কংগ্রেসের দুই পক্ষ। ঘটনায় মাইনরিটি বিভাগের কাছাড় জেলা চেয়ারম্যান আনসার হোসেন বরলস্করের উপর হামলার অভিযোগ উঠেছে। রাতেই ১২ জনের বিরুদ্ধে শিলচর সদর থানায় মামলা দায়ের করেছেন তিনি। মঙ্গলবার সকাল ১১টা থেকে কাছাড়ের সাত বিধানসভার পর্যালোচনা বৈঠক শুরু…
-

শপথ নিলেন ডি কে শিবকুমার: কর্নাটকের রাজনীতিতে নতুন অধ্যায়
বরাককণ্ঠ প্রতিবেদন: দলের রফাসূত্র মেনে গত ২৮ মে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সিদ্দারামাইয়া। আজ বুধবার বিকেল ৪টে বেজে ১০ মিনিট নাগাদ বেঙ্গালুর লোকভবনের গ্লাস হাউসে ডি কে শিবকুমার রাজ্যের ২৫ তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন। শপথবাক্য পাঠ করান রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন কনকপুরার বিধায়ক ডি কে শিবকুমার সহ…
-

বিধানসভায় পালাবদল: অধ্যক্ষের স্বীকৃতি পেয়ে বিরোধী দলনেতার ঘর বুঝে নিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
কলকাতা। ৩জুন: পশ্চিমবঙ্গ বিধানসভায় তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসাবে স্বীকৃতি দিলেন অধ্যক্ষ রথীন্দ্র বসু। বুধবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার নেতৃত্বে ৫৮ জন বিধায়ক অধ্যক্ষের ঘরে গিয়ে সই করা চিঠি জমা দেন। অধ্যক্ষ রথীন্দ্র বসু প্রত্যেক বিধায়কের উপস্থিতি ও সই নিজে যাচাই করেন। বিকেল 4টার পর তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা…
-

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ, অসমের উন্নয়ন যাত্রা নিয়ে আলোচনা মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মার
নয়াদিল্লি। ৩ জুন: মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আজ নতুন দিল্লিতে পুনরায় সাক্ষাৎ করার সৌভাগ্য লাভ করলেন অসমের মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর দায়িত্ব দ্বিতীয়বার গ্রহণের পর এটিই ছিল রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির সঙ্গে তাঁর প্রথম সাক্ষাৎ। সাক্ষাৎকালে মুখ্যমন্ত্রী ড.শর্মা রাষ্ট্রপতিকে অসমের উন্নয়ন যাত্রা সম্পর্কে বিস্তারিত অবগত করান। তিনি জানান, দেশের দ্রুততম বিকাশশীল রাজ্যগুলির অন্যতম হিসেবে অসম যে…
-

আজই ‘নতুন তৃণমূল’? বিধানসভায় শক্তি দেখিয়ে চিঠি দেবেন ঋতব্রত, সঙ্গে ৫৩-৫৪ বিধায়ক
জোড়া ফুল প্রতীক দখলের জল্পনা। বিরোধী দলের তকমা পেতে পারেন ঋতব্রত কলকাতা। ২ জুন: বঙ্গ রাজনীতিতে আজই নতুন চিত্রনাট্য। আজ, বুধবার আত্মপ্রকাশ করতে চলেছে ‘নতুন তৃণমূল’। বিধানসভায় শক্তি দেখিয়ে চিঠি দেবেন তৃণমূলের সদ্য বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৫৩-৫৪ জন বিধায়ক তাঁর সঙ্গে থাকলেই রাজ্যে নতুন তৃণমূল আত্মপ্রকাশ করতে পারে। এমনকি রাজ্যের বিরোধী দল হিসেবে তকমাও…
-

শিলচর কংগ্রেস ভবনে হট্টগোল, সংখ্যালঘু সভাপতিকে মারধরের অভিযোগ সমর্থকদের বিরুদ্ধে
সোনাই বিধায়কের অনুগামীদের বিরুদ্ধে দলবিরোধিতার অভিযোগ, পর্যালোচনা সভায় বিশৃঙ্খলা বরাককণ্ঠ প্রতিবেদন, শিলচর: শিলচরের জেলা কংগ্রেস কার্যালয়ে নির্বাচন-পরবর্তী পর্যালোচনা বৈঠকের মাঝেই অশান্তি। দলবিরোধী কাজের অভিযোগ তুলে জেলা সংখ্যালঘু বিভাগের সভাপতি আনসার হুসেইন বড়লস্করকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্করের অনুগামীদের বিরুদ্ধে। সূত্রের খবর, নির্বাচন সামনে রেখে আয়োজিত এই পর্যালোচনা সভায় হাজির…
-

ইয়াসির দাবি: অবহেলিত ছোট দুধপাতিল পূর্বলাইন উত্তরপাড়ার রাস্তা দ্রুত নির্মাণ হোক, বিধায়কের দ্বারস্থ সংগঠন
২ আগস্ট ২০২৪-এ পূর্তমন্ত্রীকে স্মারকলিপির পর ফের ২ জুন ২০২৬-এ বিধায়ক রাজদীপ গোয়ালার কাছে আবেদন বরাককণ্ঠ প্রতিবেদন, উধারবন্দ: বছরের পর বছর ধরে অবহেলিত হয়ে পড়ে থাকা ছোট দুধপাতিল গ্রান্টের পূর্বলাইন উত্তরপাড়ার রাস্তাটি এবার সংস্কারের আশায়। রাস্তার বেহাল দশার কথা তুলে ধরে মঙ্গলবার উধারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালার কাছে স্মারকলিপি প্রদান করল সামাজিক ব্যাধির বিরুদ্ধে যুব সংগঠন—ইয়াসি…
Latest News

Stay Connected
Tags
You May Have Missed











