,

কেন্দ্রীয় স্বাস্থ্য পরিষদের বৈঠকে অসমের স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল

বরাককণ্ঠ প্রতিবেদন। নয়াদিল্লি : কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ পরিষদের ১৬তম বৈঠকে সোমবার অসমের স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল অংশ নেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে. পি. নাড্ডার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও ডিজিটাল, আধুনিক ও জনমুখী করে তোলার লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ…

বরাককণ্ঠ প্রতিবেদন। নয়াদিল্লি : কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ পরিষদের ১৬তম বৈঠকে সোমবার অসমের স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল অংশ নেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে. পি. নাড্ডার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন।

বৈঠকে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও ডিজিটাল, আধুনিক ও জনমুখী করে তোলার লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের সূচনা করা হয়। এর মধ্যে রক্তাল্পতা মুক্ত ভারত অভিযানের অধীনে সম্প্রসারিত একীভূত স্বাস্থ্য ইন্টারফেস, আরোগ্য সেতু ২.০-কে একক রাষ্ট্রীয় স্বাস্থ্য অ্যাপ হিসেবে নতুন রূপে চালু, আয়ুষ্মান সারথি নামের তথ্য আদান-প্রদান অ্যাপভিত্তিক কথোপকথন সহায়ক এবং ছোট ক্লিনিকগুলির জন্য ইলেকট্রনিক শ্রুতি ক্লিনিক ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থাপনা মঞ্চ উল্লেখযোগ্য।

বৈঠকের পরে স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল বলেন, এই পদক্ষেপগুলি দেশের স্বাস্থ্য খাতে ডিজিটাল রূপান্তরের নতুন অধ্যায়ের সূচনা করবে। বিশেষ করে অসমের মতো বৃহৎ ভৌগোলিক বিস্তৃতি থাকা রাজ্যে দূর-দূরান্তের মানুষের কাছে সহজ, স্বচ্ছ ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এই ব্যবস্থাগুলি বিশেষ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, বৈঠকে রাজ্যগুলির মধ্যে স্বাস্থ্য খাতের বিভিন্ন অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি ডিজিটাল স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, রোগ প্রতিরোধ, স্বাস্থ্য পরিকাঠামো শক্তিশালীকরণ এবং জনকল্যাণমূলক প্রকল্পের আরও ফলপ্রসূ রূপায়ণ নিয়েও আলোচনা হয়।

স্বাস্থ্য খাতের আধুনিকীকরণের দিকে এই পদক্ষেপগুলি আগামী দিনে চিকিৎসা সেবা আরও সুলভ ও সহজলভ্য করার পাশাপাশি সাধারণ মানুষকে উন্নত স্বাস্থ্যসেবা দিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *