Category: National
-

নবদ্বীপে রাজ্য স্তরের সংকীর্তন কর্মশালা
পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র ও সংস্কার ভারতীর যৌথ উদ্যোগ, প্রশিক্ষক কঙ্কনা মিত্র রায়চৌধুরী বরাককণ্ঠ প্রতিবেদন। নবদ্বীপ : বাংলার পদাবলী কীর্তনের ঐতিহ্য ও বৈচিত্র্যকে তুলে ধরতে রাজ্য স্তরের এক বিশেষ সংকীর্তন কর্মশালার আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীন পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র এবং ললিতকলা ও সাহিত্য সমর্পিত অখিল ভারতীয় সাংস্কৃতিক সংস্থা সংস্কার ভারতী পশ্চিমবঙ্গের মঞ্চকলা বিভাগের যৌথ…
-

ভিডিও ডিলিট করেও সোশাল মিডিয়ায় নম্বর ওয়ান মোদি
মে-আগস্টের রিপোর্ট কার্ডে শীর্ষে প্রধানমন্ত্রী, জেন জি-কে টার্গেট বিজেপির বরাককণ্ঠ প্রতিবেদন। নয়াদিল্লি: ইনস্টাগ্রাম থেকে তাঁর ভাইরাল ভিডিও মুছে দেওয়া হয়েছিল। তবু সোশাল মিডিয়ার মূল্যায়নে সবার উপরে রইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রী থেকে তৃণমূল স্তরের নেতাদের সোশাল মিডিয়া পারফরম্যান্স নিয়ে সম্প্রতি একটি রিপোর্ট কার্ড তৈরি করা হয়েছে। ১ মে থেকে ১৫ আগস্ট পর্যন্ত…
-

বিশ্বভারতী ও ইলামবাজারের জমি ফেরত চেয়ে জেলাশাসকের দ্বারস্থ পূর্ণদাস বাউল
ভুবনডাঙায় বাউল সংগ্রহশালা গড়ার পরিকল্পনা ছেলের নিজস্ব প্রতিবেদক। বোলপুর: প্রায় ১৮ বছর আগে বন্ধ হয়ে যাওয়া নিজের আশ্রম ও মন্দির-সহ জমি ফেরত চেয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে আবেদন জানালেন বিশিষ্ট বাউল শিল্পী পদ্মশ্রী পূর্ণদাস বাউল। একইসঙ্গে ইলামবাজার ব্লকের কামারপাড়া এলাকায় তাঁর জমি জবরদখল হয়ে যাওয়ার অভিযোগ তুলে জেলাশাসকের কাছেও লিখিত আর্জি জানিয়েছেন তিনি। মঙ্গলবার সিউড়িতে জেলাশাসক…
-

শিলঙে নেতাজী-বিবেকানন্দের মূর্তি ভাঙচুর
তীব্র নিন্দা ‘আমরা বাঙালী’-র, মেঘালয় সরকারের কাছে ৫ দফা দাবি নিজস্ব প্রতিবেদক। শিলচর: শিলঙের আর.আর. কলোনিতে খাসি স্টুডেন্টস ইউনিয়ন (KSU)-এর র্যালির সময় নেতাজী সুভাষচন্দ্র বসুর মূর্তি ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ‘আমরা বাঙালী’। সংগঠনের অভিযোগ, র্যালির সময় বিক্ষোভকারীরা নেতাজীর মূর্তি ভেঙে তাতে পা দিয়ে লাথি মেরে ফুটবল খেলার মতো উল্লাস করে। একইসঙ্গে ওই কলোনিতে থাকা…
-

জনগণনায় ‘দ্বৈত দায়িত্বে’ শিক্ষকরা, পরিকল্পনা নিয়ে সরব সিআরপিসি
‘মহিলা কর্মীদের নিরাপত্তার দায় কে নেবে?’ প্রশ্ন সাধন পুরকায়স্থের বরাককণ্ঠপ্রতিবেদন। শিলচর: মঙ্গলবার থেকে শুরু হয়েছে দেশব্যাপী জনগণনার মাঠপর্যায়ের কাজ। আর কাজ শুরুর দিনেই এনুমারেটর ও সুপারভাইজারের দায়িত্ব পাওয়া শিক্ষক-শিক্ষিকাদের একাংশের মধ্যে ক্ষোভ ও বিভ্রান্তি দেখা দিয়েছে। স্কুলের পঠন-পাঠনের পাশাপাশি জনগণনার কাজ সামলানোর নির্দেশ ঘিরেই এই সমস্যা। গোটা পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন CRPC-র অসম রাজ্য সচিব…
-

‘বন্দে মাতরম’-এর আগেই গাইতে পারবে ‘তামিল থাই ভাজথু’
মাদ্রাজ হাই কোর্টের ঐতিহাসিক রায়, স্বস্তিতে তামিলনাড়ু নিজস্ব প্রতিবেদক : সরকারি অনুষ্ঠানে জাতীয় গান ‘বন্দে মাতরম’-এর আগেই রাজ্যসঙ্গীত ‘তামিল থাই ভাজথু’ গাওয়া যাবে। মঙ্গলবার এমনই গুরুত্বপূর্ণ রায় দিল মাদ্রাজ হাই কোর্ট। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি নির্দেশিকায় বলা হয়, সরকারি অনুষ্ঠান শুরু করতে হবে ‘বন্দে মাতরম’ দিয়ে। এরপর জাতীয় সঙ্গীত ‘জনগণমন’। এর প্রতিবাদে তামিলনাড়ু বিধানসভায়…
-

বিজেপির কেন্দ্রে বড় রদবদল, তরুণ ও মহিলাদের অগ্রাধিকার
বরাককণ্ঠ প্রতিবেদন। নয়াদিল্লি: বাদল অধিবেশন শেষ হওয়ার পরই বিজেপির কেন্দ্রীয় সংগঠনে বড়সড় বদলের ইঙ্গিত। সেই মতো সব ঠিক থাকলে দলের নতুন কেন্দ্রীয় পদাধিকারীদের নাম ঘোষণা হতে পারে। দলীয় সূত্র বলছে, নতুন সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের নেতৃত্বে নতুন কমিটির খসড়া চূড়ান্ত। গত কয়েক সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, নীতিন নবীন এবং সাংগঠনিক সাধারণ সম্পাদক…
-

শেষযাত্রা হল বর্ষীয়ান পরিচালক রাজা সেনের, নন্দন থেকে কেওড়াতলা পর্যন্ত অশ্রুস্রোত
বরাককণ্ঠ প্রতিবেদন। কলকাতা: রবিবার সকালে শেষ হল ‘দামু’ খ্যাত পরিচালক রাজা সেনের জীবনযুদ্ধ। দীর্ঘদিন অসুস্থতার পর এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই পরিচালক। তাঁর চলে যাওয়ায় বাংলা চলচ্চিত্র জগতে নেমে এল শোকের ছায়া। কোমরে আঘাত নিয়ে প্রথমে বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন। সেখানে ফুসফুস ও হৃদযন্ত্রের জটিলতা দেখা দেয়। পরে অবস্থার অবনতি হলে…
-

জাতীয় সমবায় উন্নয়ন নিগম সংশোধনী আইনে রাষ্ট্রপতির সম্মতি, সমবায়ের আর্থিক ক্ষমতা বাড়লো
বরাককণ্ঠ প্রতিবেদন। নয়াদিল্লি: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় সমবায় উন্নয়ন নিগম সংশোধনী আইন দুই হাজার ছাব্বিশে সম্মতি দিয়েছেন। শুক্রবার ভারতের গেজেটে এই আইন প্রকাশিত হয়েছে এবং এটি দুই হাজার ছাব্বিশ সালের উনিশ নম্বর আইন হিসেবে গণ্য হবে। সংশোধিত আইনের ফলে জাতীয় সমবায় উন্নয়ন নিগমের আর্থিক ক্ষমতা অনেক বেড়েছে। এখন থেকে নিগম নির্ধারিত নিরাপত্তার শর্ত মেনে সমবায়…
-

‘বন্দে মাতরম’ বিতর্ক: বঙ্কিম-বংশধর সৌমিত্রর চিঠি সোনিয়ার কাছে, নিঃশর্ত ক্ষমার দাবি
বরাককণ্ঠ প্রতিবেদন। নয়াদিল্লি: স্বাধীনতা দিবসে কংগ্রেসের সর্বভারতীয় সদর দফতরে ‘বন্দে মাতরম’ গাওয়া নিয়ে বিতর্ক। অভিযোগ উঠেছে, অনুষ্ঠানে গানটির পুরো সংস্করণ গাইতে বাধা দেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীকে চিঠি দিলেন নৈহাটির বিজেপি বিধায়ক সৌমিত্র চট্টোপাধ্যায়। তিনি ‘বন্দে মাতরম’-এর রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রত্যক্ষ বংশধর। সৌমিত্রর অভিযোগ কী? সৌমিত্রবাবুর দাবি, AICC দফতরের…
Latest News

Stay Connected
Tags
You May Have Missed











