Category: Local News
-

চা বাগানের ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে স্কুলবাস, আজ থেকে ১১ জেলায় চালু করল রাজ্য সরকার
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি: যাতায়াতের অসুবিধায় যাতে কোনো শিশু স্কুল থেকে ঝরে না পড়ে, সেই লক্ষ্যে চা বাগান এলাকার পড়ুয়াদের জন্য আজ থেকে বিনামূল্যে পরিবহণ ও সুরক্ষা বাহন প্রকল্প চালু করল অসম সরকার। শিক্ষামন্ত্রী ড. রণোজ পেগু জানান, ‘সমগ্র শিক্ষা অসম’-এর উদ্যোগে শুরু হওয়া এই প্রকল্পে চা বাগানে বসবাসকারী বঞ্চিত ও প্রান্তিক সম্প্রদায়ের প্রথম শ্রেণি থেকে…
-

বিশ্ব সঙ্গীত দিবসকে সামনে রেখে শিবালিক পার্কে সঙ্গীত কর্মশালা শুরু
বরাককণ্ঠ প্রতিবেদন: ২১ জুন বিশ্ব সঙ্গীত দিবস উদযাপনকে সামনে রেখে মঙ্গলবার থেকে শিবালিক পার্ক শ্রীদুর্গা মন্ডপে শুরু হল শিল্পকলা বিদ্যামন্দিরের বিশেষ সঙ্গীত কর্মশালা। প্রদীপ প্রজ্জ্বলন করে কর্মশালার উদ্বোধন করেন শ্রীদুর্গা মন্ডপ কমিটির সভাপতি ওঙ্কারনাথ রায়, শিল্পকলা বিদ্যামন্দিরের অধ্যক্ষ আশীষ তরু পাল, শিবালিক পার্ক ওয়াটার সাপ্লাই কমিটির সভাপতি অঞ্জন স্বামী, শিবালিক পার্ক ডেভেলপমেন্ট কমিটির সভাপতি সুদীপ্ত…
-

হাইকোর্ট বেঞ্চ ডিমান্ড কমিটির আন্দোলনকে গনআন্দোলনের রূপান্তরিত করতে সচেষ্ট হোন: প্রদীপ দত্তরায়।
নিজস্ব প্রতিবেদন। ১০ জুন : বরাকে গৌহাটি হাইকোর্টের একটি বেঞ্চ স্থাপনের দাবিতে ‘ হাইকোর্ট বেঞ্চ ডিমান্ড কমিটি ‘ আহুত আন্দোলন ধীরে ধীরে দানা বাঁধছে। সম্প্রতি একাংশ আইনজীবী একটি সভায় পাঁচগ্রামে এই বেঞ্চ স্থাপন করতে হবে বলে দাবি জানিয়েছেন। আপাতত এই ধরনের দাবি উহ্য রেখে সবাইকে একজোট হয়ে প্রথমে বরাকে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবি ও তার…
-

দশের মধ্যে আসার লক্ষ্য, দায়িত্ব নিয়েই অসমের শিক্ষা নিয়ে রোডম্যাপ দিলেন মন্ত্রী ড.রণোজ পেগু
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : দ্বিতীয় দফায় শিক্ষা দফতরের দায়িত্ব বুঝে নিয়েই বড় ঘোষণা করলেন মন্ত্রী ড.রণোজ পেগু। শিক্ষার মান আর স্বচ্ছতার বিচারে অসমকে দেশের সেরা দশ রাজ্যের সারিতে নিয়ে যাওয়াই এবার সরকারের লক্ষ্য। ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের পারদর্শিতা মূল্যায়ন সূচকে অসম ইতিমধ্যেই লাফ দিয়ে পনেরো ধাপ এগিয়েছে। আগে যে রাজ্য ছিল সাতাশ নম্বরে, এখন তার…
-

শিলচরের মুখ উজ্জ্বল করল অরিন্দম সী, দেশের সেরা গণিত ও গণনাবিজ্ঞান প্রতিষ্ঠানে বৃত্তি সহ স্নাতক সম্মানে সুযোগ
বরাককণ্ঠ প্রতিবেদন। ৯ জুন : শিলচরের পরিচিত জ্যেষ্ঠ সাংবাদিক উত্তম সী-র মেধাবী ছেলে অরিন্দম সী দেশের অন্যতম সেরা গণিত ও গণনাবিজ্ঞান শিক্ষা প্রতিষ্ঠান চেন্নাই গাণিতিক প্রতিষ্ঠানে স্নাতক সম্মান পাঠক্রমে ভর্তির ছাড়পত্র পেয়েছেন। দেশের সবচেয়ে কঠিন গণিতের ভর্তি পরীক্ষা হিসেবে পরিচিত সেই পরীক্ষায় অসাধারণ ফল করেই এই সাফল্য অর্জন করেছে শিলচরের ছেলে অরিন্দম। পরীক্ষায় মেধার পরিচয়…
-

সড়ক নিরাপত্তার স্বার্থে বড়খলা–কালাইন সড়কে ভারী যান চলাচলে বিধিনিষেধ
শিলচর। ৯ জুন: অবিরাম বৃষ্টিপাত এবং অতিরিক্ত বোঝাই বাণিজ্যিক যানবাহনের নিয়মিত চলাচলের ফলে বড়খলা–কালাইন সড়কের অবস্থা ক্রমাগত অবনতির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন উক্ত সড়কে ভারী যানবাহনের চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করেছে। সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়কের আরও ক্ষয়ক্ষতি রোধের লক্ষ্যে বড়খলা মহাসড়ক এলাকা থেকে শিলচর–কালাইন সড়কের খাম্বারবাজার পয়েন্ট পর্যন্ত সড়কাংশে সর্বাধিক ২০ মেট্রিক টন…
-

গুয়াহাটিকে প্রথম স্তরের শহরের স্বীকৃতি দিতে মুখ্যমন্ত্রীকে আবেদন অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিকদের, মুখ্যমন্ত্রী কেন্দ্রকে বলার আশ্বাস দিলেন
গুয়াহাটি। ৯ জুন : কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য প্রকল্পের সুযোগ-সুবিধা বাড়াতে এবার সরাসরি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন অসম-মেঘালয় বর্গের অবসরপ্রাপ্ত সর্বভারতীয় আধিকারিকরা। গুয়াহাটি শহরকে দ্বিতীয় স্তর থেকে প্রথম স্তরের শহর হিসেবে ঘোষণার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে দুটি স্মারকলিপি জমা দিয়েছেন তারা। মুখ্যমন্ত্রী বিষয়টি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর সাথে নিজে কথা বলে সমাধানের আশ্বাস দিয়েছেন। গত…
-

সিবিএসই-এনটিএর অব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি শিলচরের প্রবীণ শিক্ষাবিদ দিলীপ কুমার দে-র, দোষীদের শাস্তি চাইলেন
বরাককণ্ঠ প্রতিবেদন। ৯ জুন ২০২৬: কেন্দ্রীয় মাধ্যমিক পরীক্ষা পর্ষদ ও জাতীয় পরীক্ষা সংস্থার পরীক্ষা ব্যবস্থায় বারবার ত্রুটি ও অনিয়মের অভিযোগে সরব হলেন শিলচরের প্রবীণ শিক্ষাবিদ ও প্রাক্তন অধ্যক্ষ দিলীপ কুমার দে। দেশের ছাত্রসমাজ ও শিক্ষানুরাগীদের হতাশার কথা জানিয়ে তিনি প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদন জানিয়েছেন। দাবি করেছেন, দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সোমবার প্রধানমন্ত্রীর…
-

নতুন প্রজন্মের মঞ্চ-স্বপ্ন পূরণে শিলচরে দশরূপকের ‘অন্বেষণ ২০২৬’
বরাককণ্ঠ প্রতিবেদন। ৮ জুন: শহরের সংস্কৃতির আকাশে দশরূপক সাংস্কৃতিক সংস্থা এক প্রতিষ্ঠিত নাম। প্রতি বছর নতুন প্রজন্মের ভবিষ্যৎ গড়তে, তাদের স্বপ্নে ডানা দিতে নিরলস কাজ করে যাচ্ছে এই সংস্থা। এবারও তার ব্যতিক্রম হল না। নাট্যচর্চার হাত ধরেই তরুণ মনের খোঁজ, প্রকাশ আর বিকাশের লক্ষ্যে ১৫ দিনের নিবিড় কর্মশালা ‘অন্বেষণ ২০২৬: খোঁজ, প্রকাশ, বিকাশ’ আয়োজন করতে…
-

রাজ্য সরকারি কর্মচারীদের বদলি নিয়ে বড় খবর! রাজ্য সরকারের কড়া সিদ্ধান্ত
গুয়াহাটির। ৮ জুন : রাজ্য সরকারি কর্মচারীদের বদলি নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। অসম সরকারের আধিকারিক ও কর্মচারীদের বদলি নিয়ে কড়া নির্দেশনা জারি করল সরকার। নতুন নিয়মগুলো: ১.‘রিলিজ অর্ডার’ প্রথা বাতিল : আগে বদলি হলে পুরনো অফিস থেকে “Release Order” লাগত। এখন থেকে সেই প্রথা থাকবে না। বদলির আদেশ এলেই কর্মচারীকে নতুন কর্মস্থলে যোগ…
Latest News

Stay Connected
Tags
You May Have Missed











