Category: Local News
-

শিলচর পৌর নিগম নির্বাচন নিয়ে অসম রাজ্য নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ স্পষ্টীকরণ
বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর : শিলচর পৌর নিগম নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরে চলমান অনিশ্চয়তার প্রেক্ষিতে অসম রাজ্য নির্বাচন কমিশন একটি গুরুত্বপূর্ণ ও সুস্পষ্ট অবস্থান গ্রহণ করেছে। অ্যাডভোকেট ধর্মানন্দ দেব কর্তৃক প্রেরিত ২৭ আগস্ট ২০২৬ তারিখের আইনি নোটিশের জবাবে কমিশন লিখিতভাবে জানিয়েছে যে, আইন অনুযায়ী শিলচর পৌর নিগমের নির্বাচন পরিচালনার ক্ষেত্রে অসম রাজ্য নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে সক্ষম…
-

মেঘালয়ে জাতিগত সংঘাত- সমাধান কোন পথে ?
প্রদীপ দত্তরায় : গত উনিশে আগষ্ট শিলং এ একটি প্রতিবাদী মিছিল বের করেছিল খাসি স্টুডেন্টস ইউনিয়ন। অভিযোগ – রাজ্য সরকার তাদের পূর্ব ঘোষিত দাবিসমূহকে অবহেলা করছেন। দাবির মধ্যে ছিল একটি সিমেন্ট কারখানা স্থাপনের আগে গণশুনানির ব্যাবস্থা করা। এছাড়া মেঘালয়ের বাসিন্দাদের নিরাপত্তা ও সুরক্ষাজনিত আইন এবং অভিবাসী শ্রমিক সংক্রান্ত আইনের সংশোধন। কিন্তু সরকারের বিরুদ্ধে আয়োজিত সেই…
-

আজ ব্যতিক্রম গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত হল ‘ব্যতিক্রম PR অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশনস কনক্লেভ ২০২৬’
জনসংযোগ ও কর্পোরেট কমিউনিকেশনের পরিবর্তনশীল দিক নিয়ে এক মঞ্চে বিশিষ্ট সাংবাদিক, শিক্ষাবিদ ও শিল্পজগতের ব্যক্তিত্ব বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : জনসংযোগ (PR) ও কর্পোরেট কমিউনিকেশনের পরিবর্তনশীল ভূমিকা, বর্তমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময়ের লক্ষ্যে আজ গুয়াহাটির দিশপুরস্থিত নেডফি প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল ‘ব্যতিক্রম PR অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশনস কনক্লেভ ২০২৬’। ব্যতিক্রম গ্রুপ এবং গৌহাটি…
-

শ্রীভূমি সীমান্তে বিএসএফ জওয়ানদের রাখি পরাল খুশি স্মৃতি সংস্থা, আবেগে ভাসলেন কমান্ডার উমেশ কুমার
বরাককণ্ঠ প্রতিবেদন। শ্রীভূমি : ভারত-বাংলা সীমান্তের সুতারকান্দি বিএসএফ ক্যাম্পে বৃহস্পতিবার এক আবেগঘন পরিবেশে পালিত হল পবিত্র রাখিবন্ধন উৎসব। শ্রীভূমির অগ্রণী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন খুশি স্মৃতি সংস্থার বোনেরা ১৭১ নং ব্যাটালিয়নের জওয়ানদের হাতে রাখি পরিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করলেন। অনুষ্ঠানে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে ১৭১ নং ব্যাটালিয়নের সুতারকান্দি কোম্পানি কমান্ডার উমেশ কুমার বলেন, “আমরা…
-

ডিমা হাসাওকে শিলচরস্থিত আসাম সচিবালয়ের আওতায় আনার দাবিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশে স্মারকলিপি প্রদান
বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর : দক্ষিণ অসমের প্রশাসনিক ব্যবস্থাকে আরও সহজ, কার্যকর ও জনমুখী করার লক্ষ্যে আজ এক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করল হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন কমিটি, কাছাড় জেলা ইউনিট। আজ ২৮ আগস্ট, শুক্রবার বিকেল ৩টায় আসাম সরকারের বরাক উপত্যকা উন্নয়ন দপ্তরের যুগ্মসচিবের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপির…
-

হাফলংয়ে ভূপেন্দ্র সঙ্গীত প্রতিযোগিতার অডিশন ২৯ আগস্ট, সমস্ত অনুষ্ঠানের দায়িত্বে ড.সৌমেন ভারতীয়া
বরাককণ্ঠ প্রতিবেদন। হাফলং: ভারতরত্ন ড. ভূপেন হাজারিকার জন্মশতবর্ষ উপলক্ষে ব্যতিক্রম গ্রুপের উদ্যোগে আয়োজিত দক্ষিণ অসম ভিত্তিক ভূপেন্দ্র সঙ্গীত প্রতিযোগিতা-২০২৬ এর হাফলং অডিশন আগামী ২৯ আগস্ট অনুষ্ঠিত হবে। সমস্ত অনুষ্ঠানের দায়িত্বে রয়েছেন ড. সৌমেন ভারতীয়া। হাফলংয়ের অ্যাগ্রিকালচার গেস্ট হাউস হলে এই অডিশন পর্ব অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডিমা হাসাও স্বশাসিত পরিষদের ইএম…
-

কাছাড়ে পরিবার পরিকল্পনায় নতুন দিশা, শুরু সাবডার্মাল ইমপ্লান্ট পরিষেবা
জনসংযোগ। শিলচর : কাছাড় জেলায় মহিলাদের জন্য পরিবার পরিকল্পনার ক্ষেত্রে যুক্ত হল আরও একটি দীর্ঘমেয়াদি ও প্রত্যাবর্তনযোগ্য পদ্ধতি। একক-রডের সাবডার্মাল কনট্রাসেপটিভ ইমপ্লান্ট পরিষেবার সূচনা হল জেলায়। ত্বকের নীচে স্থাপন করা এই ইমপ্লান্ট গর্ভধারণ প্রতিরোধে তিন বছর পর্যন্ত সুরক্ষা দিতে সক্ষম। বুধবার শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, এস. এম. দেব সিভিল হাসপাতাল এবং ছোট মামদা মডেল…
-

সংস্কৃতি মন্ত্রী বিমল বরার সঙ্গে ব্যতিক্রমের সৌজন্য সাক্ষাৎ
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : ভারতরত্ন ড. ভূপেন হাজরিকার জন্মশতবর্ষ উদযাপনকে সামনে রেখে অসম সরকারের সংস্কৃতি মন্ত্রী বিমল বরার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ব্যতিক্রম গ্রুপের কর্ণধার ড. সৌমেন ভারতীয়া। সাক্ষাৎকালে ভুপেন হাজরিকার কালজয়ী সৃষ্টি, মানবতাবাদী আদর্শ এবং অসম তথা সমগ্র দেশের সাংস্কৃতিক জগতে তাঁর অসামান্য অবদানকে স্মরণ করে আগামী ৮ সেপ্টেম্বর আয়োজিত জন্মশতবর্ষের বিশেষ অনুষ্ঠান ও…
-

দক্ষিণ অসমে ব্যাপক সাড়া ফেলেছে ‘সাউথ অসম ভূপেন্দ্র সংগীত প্রতিযোগিতা’, বিভিন্ন ভাষায় ধ্বনিত হচ্ছে ভূপেনের গান
বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর : ভারতরত্ন ড. ভূপেন হাজরিকার জন্মশতবর্ষকে সামনে রেখে দক্ষিণ অসম জুড়ে আয়োজিত ‘সাউথ অসম ভূপেন্দ্র সংগীত প্রতিযোগিতা’ ব্যাপক সাড়া ফেলেছে। ব্যতিক্রম গ্রুপের উদ্যোগে এবং মিরাকি অ্যাসোসিয়েটসের সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ভূপেন হাজরিকার গান, তাঁর দর্শন এবং মানবতার বার্তা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়াই এই আয়োজনের প্রধান উদ্দেশ্য। দক্ষিণ অসমের চার…
-

শিলচর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ ডা.অভিজিৎ স্বামী, বিদায় ভাস্কর গুপ্তর
বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর : শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের (SMCH) নেতৃত্বে বদল। অধ্যক্ষ-কাম-চিফ সুপারিনটেনডেন্ট (ইনচার্জ) পদ থেকে ডা. ভাস্কর গুপ্তকে অব্যাহতি দিয়ে নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ করা হল হাসপাতালের মেডিসিন বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ডা. অভিজিৎ স্বামীকে। অসম সরকারের মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ দপ্তরের কমিশনার ও সচিব ডা. সিদ্ধার্থ সিং স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তিতে বুধবার এই…
Latest News

Stay Connected
Tags
You May Have Missed











