Category: Local News
-

ভূপেন-কলকাতার সুরের সেতুবন্ধনে ‘ভূপেন হাজারিকা অ্যান্ড কলকাতা’ তথ্যচিত্রের আনুষ্ঠানিক প্রকাশ
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : ভারতরত্ন ড. ভূপেন হাজারিকার কালজয়ী সৃষ্টিকর্ম, তাঁর শিল্পীসত্তা এবং কলকাতার সঙ্গে তাঁর গভীর সাংস্কৃতিক ও সৃজনশীল সম্পর্ককে তুলে ধরে পূর্বোত্তর প্রাদেশিক মারওয়ারি সম্মেলন-এর উদ্যোগে আজ বিশেষ তথ্যচিত্র ‘ভুপেন হাজারিকা অ্যান্ড কলকাতা’-র আনুষ্ঠানিক প্রকাশ গুয়াহাটি প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। নির্মল দাসের পরিচালনায় এবং কৈলাস কাবরার প্রযোজনায় নির্মিত ‘ভূপেন হাজারিকা অ্যান্ড কলকাতা’ তথ্যচিত্রে…
-

প্রবীণ সমাজকর্মী গিরজা শঙ্কর আগ্রাওয়াল মহারাজা আগ্রাসেন সম্মানে ভূষিত
বরাককণ্ঠ প্রতিবেদন, শিলচর: সাহিত্য, সামাজিক, সাংস্কৃতিক, জাতীয়, ভাষা ও সাহিত্য মিত্র সংস্থার একটি শাখা, আগ্রোহা আগ্রাওয়াল আগ্রাসেন সংস্থার পক্ষ থেকে প্রবীণ সমাজকর্মী, গো-ভক্ত এবং জনহিতৈষী গিরজা শঙ্কর আগ্রাওয়ালকে সংস্থার সর্বোচ্চ সম্মান, মহারাজা আগ্রাসেন সম্মানে ভূষিত করা হয়েছে। সংস্থার সভাপতি, প্রবীণ সাংবাদিক ও সাহিত্যিক মদন সুমিত্রা সিংঘল তাঁকে একটি উপহার এবং প্রশংসাপত্র প্রদান করে সম্মানিত করেন।…
-

দুর্গাপূজার আগেই শিলচরে ভোট, পুর নিগম নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা
৩ অক্টোবর ভোটগ্রহণ, ৬ অক্টোবর গণনা বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর : অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। দুর্গাপূজার আগেই অনুষ্ঠিত হতে চলেছে শিলচর পুর নিগমের নির্বাচন। রাজ্য নির্বাচন কমিশনের তরফে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী, আগামী ৩ অক্টোবর ভোটগ্রহণ হবে শিলচরের ৪২টি ওয়ার্ডে। ১৮৮২ সালে স্থাপিত ঐতিহ্যবাহী শিলচর পৌর নিগমের এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই শহরজুড়ে রাজনৈতিক…
-

দুর্গাপূজার আগেই শিলচর পুর নিগমের নির্বাচন, চালু হল একাধিক আধুনিক নাগরিক পরিষেবা
মুন্না আচার্য। শিলচর: দুর্গাপূজার আগেই শিলচর পুর নিগমের নির্বাচন আয়োজন করার পরিকল্পনা করছে রাজ্য সরকার। বুধবার শিলচর পুর নিগম কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা জানান রাজ্যের মন্ত্রী কৌশিক রায়। এদিন পুর নিগমের পক্ষ থেকে একাধিক আধুনিক ও প্রযুক্তিনির্ভর নাগরিক পরিষেবারও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এদিন যে সমস্ত নতুন পরিষেবা চালু করা হল তার মধ্যে…
-

পশ্চিমবঙ্গের পথে হাঁটুক অসমও — সাংবাদিকদের সামাজিক সুরক্ষার দাবিতে সরব বার্তাজীবী সংঘ
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : সাংবাদিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকারের ঘোষণাকে স্বাগত জানাল অসম বার্তাজীবী সংঘ। একইসঙ্গে অসমেও অনুরূপ ব্যবস্থা চালুর জন্য মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মার কাছে জোরালো দাবি জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার এক বিবৃতিতে সংঘের সভাপতি মধুসূদন মেধি ও সাধারণ সম্পাদক অঞ্জন কুমার শর্মা বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্ত সাংবাদিকের জন্য স্বাস্থ্য বীমা, পুজো উপলক্ষে…
-

কোনও কাঁটাতার নেই, ‘উনমনা’ দিয়ে দুই উপত্যকার হৃদয় জয় করল শিলচরের মেয়ে ইন্দ্রাণী দত্ত
বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর: ভাষা আলাদা হতে পারে, উপত্যকা আলাদা হতে পারে, কিন্তু সুরের কোনও ভৌগোলিক সীমারেখা হয় না। মন ছুঁয়ে গেলে সব ভাষাই নিজের হয়ে যায়। সেই চিরন্তন সত্যকে আরও একবার প্রমাণ করে দেখালেন শিলচরের কৃতী কন্যা, বরাকের গর্ব ইন্দ্রাণী দত্ত। সম্প্রতি মুক্তি পেয়েছে তার একেবারে নিজস্ব মৌলিক অসমিয়া গান ‘উনমনা’। আর মুক্তি পাওয়ার পর…
-

শিলং-এ উত্তেজনার মাঝে অসমের পর্যটনস্থলের প্রতি নজর দিতে আহ্বান মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মার
বরাককণ্ঠ প্রতিবেদন। শিলং: শিলং-এ সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষিতে অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা পর্যটকদের অসমের নিজস্ব প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থানগুলি ঘুরে দেখার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে ডিমা হাসাও জেলার হাফলং, আমরেং এবং উমরাংসোর প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি। শিলং ভ্রমণ নিয়ে অনিশ্চয়তা যখন উত্তর-পূর্বাঞ্চলে বেড়াতে আসা পর্যটকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে, ঠিক সেই সময় মুখ্যমন্ত্রীর এই…
-

ভারতরত্ন ড.ভূপেন হাজরিকার জন্মশতবর্ষে এক সাংস্কৃতিক অঙ্গীকার
ড. সৌমেন ভারতীয়া (প্যাট্রন-ইন-চিফ, ব্যতিক্রম গ্রুপ) : ভারতরত্ন ড.ভূপেন হাজরিকার জন্মশতবর্ষ উদযাপনের জন্য যখন আমরা দক্ষিণ অসমকে কেন্দ্র হিসেবে বেছে নিয়েছি, তখন এটি শুধুমাত্র একটি অনুষ্ঠানস্থল নির্বাচন নয়। এর পিছনে রয়েছে একটি গভীর সাংস্কৃতিক বিশ্বাস, দীর্ঘদিনের আবেগ এবং ভূপেন হাজরিকার সঙ্গে এই অঞ্চলের মানুষের যে নিবিড় সাংস্কৃতিক ও মানবিক সম্পর্ক, তাকে নতুন করে স্মরণ ও…
-

মাজুলিতে ভোররাতে মর্মান্তিক দুর্ঘটনা, প্রয়াত পরিচালক-সাংবাদিক নিমানন্দ দাস
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি: অসমের সাংস্কৃতিক জগতে নেমে এল শোকের ছায়া। মাজুলির কমলাবাড়ির কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার ও প্রাক্তন সাংবাদিক নিমানন্দ দাস (৫৫)। জানা গেছে, রবিবার ভোর আনুমানিক আড়াইটার সময় এই দুর্ঘটনা ঘটে। নিজের গাড়ি চালিয়ে ফিরছিলেন তিনি। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয়…
-

বরাকে সুর ও সম্মানের মেলবন্ধন: শিলচরে তিন দিনের রবীন্দ্র-নজরুল কর্মশালা, সমাপ্তিতে প্রথম বরাকরত্ন অ্যাওয়ার্ড প্রদান
বরাককণ্ঠ প্রতিবেদন, শিলচর: বরাক উপত্যকার সাংস্কৃতিক পরিমণ্ডলে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে দুই পরিচিত সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা স্মাইল এবং বরাক ভয়েস। সমাজের বিভিন্ন ক্ষেত্রে যাঁরা নীরবে, নিষ্ঠার সঙ্গে অবদান রেখে চলেছেন, তাঁদের কাজকে স্বীকৃতি দেওয়া এবং প্রকাশ্যে সম্মান জানানোর উদ্দেশ্যে এবছর থেকে চালু করা হচ্ছে ‘বরাকরত্ন অ্যাওয়ার্ড’। আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে,…
Latest News

Stay Connected
Tags
You May Have Missed











