Author: Santosh Chanda
-

বরাকের বাঙালি সাংসদকে কেন্দ্রে মন্ত্রী করার সদিচ্ছা দেখান হিমন্তবিশ্ব : চিত্ত পাল
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : বাঙালি জাতীয় পরিষদ, অসম-এর এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার। পরিষদের গুয়াহাটি মহানগর জেলা কমিটি গঠন করার জন্য। গুয়াহাটিস্থিত পল্টন বাজার বাঙালি হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত এই সভায় পৌরহিত্য করেন অধ্যাপিকা মীনাক্ষী চক্রবর্তী সোম। প্রসঙ্গত, সভায় ভাষণ প্রসঙ্গে পরিষদের কেন্দ্রীয় সভাপতি চিত্ত পাল বলেন, মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার নিঃসন্দেহে…
-

পিতৃপক্ষে উপচে পড়া ভিড় শিলচরের অন্নপূর্ণা ঘাটে, ১৫ দিনে হাজার হাজার পুণ্যার্থীর আগমন, তবুও বেহাল দশা, ক্ষোভে ফুঁসছে শহর
বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর : শুরু হয়েছে সনাতন হিন্দু ধর্মের অতি পবিত্র পিতৃপক্ষ। পিতৃপুরুষদের স্মরণ, তাঁদের আত্মার শান্তি কামনা ও পিতৃঋণ শোধের জন্য তর্পণের সময়। আজ পিতৃপক্ষের দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিনেই শিলচরের ঐতিহ্যবাহী ও প্রধান তর্পণ স্থল বরাক নদীর অন্নপূর্ণা ঘাটে দেখা গেল কয়েকশো মানুষের ঢল। ভোরের আলো ফোটার আগে থেকেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে…
-

খাইরুন্নেছা বেগম মহিলা কলেজে ‘সেবা সংকল্প অভিযান’-এর সূচনায় বক্তৃতা প্রতিযোগিতা
বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর : অসম সরকারের উচ্চশিক্ষা বিভাগের নির্দেশিকা অনুসারে শ্রীগৌরীর খাইরুন্নেছা বেগম মহিলা কলেজের ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর ব্যবস্থাপনায় সম্পন্ন হলো বক্তৃতা প্রতিযোগিতা। শনিবার কলেজের সেমিনার হলে আয়োজিত এই বক্তৃতা প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হলো মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর নানা কর্মসূচি। উচ্চশিক্ষা বিভাগের নির্দেশ অনুযায়ী ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত রাজ্যের বিভিন্ন…
-

ভারত মণ্ডপমে ভূপেন হাজারিকা জন্মশতবার্ষিকীর সমাপ্তি অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা
২৯ নভেম্বর গ্র্যান্ড ফিনালেতে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাককণ্ঠ প্রতিবেদন। নতুন দিল্লি : ভারতরত্ন ড. ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকী উদযাপনের গ্র্যান্ড ফিনালের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ রবিবার নতুন দিল্লির ভারত মণ্ডপম পরিদর্শন করেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী ভারত মণ্ডপমের মূল হল এবং সংশ্লিষ্ট প্রেক্ষাগৃহগুলি ঘুরে দেখেন এবং অনুষ্ঠানের নিরাপত্তা, আসন ব্যবস্থা, প্রদর্শনী ও সাংস্কৃতিক…
-

আসামের মাননীয় রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য ধুবড়িতে “নেশা মুক্তি ভারত সংকল্প” পদযাত্রায় অংশগ্রহণ করছেন।
প্রনবাশীষ রয়। ধুবড়ী : আসামের মাননীয় রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য ধুবড়ি জেলা সফর করেন এবং ‘নেশা মুক্তি ভারত সংকল্প’ পদযাত্রায় অংশগ্রহণ করেন। সকালে, রাজ্যপাল বাগারিবাড়ির ঐতিহ্যবাহী মহামায়া মন্দির পরিদর্শন করেন এবং জেলা গ্রন্থাগার হলে আয়োজিত ‘নেশা মুক্তি ভারত সংকল্প’ অনুষ্ঠানে যোগদান করেন। রাজ্যপাল তাঁর ভাষণে উল্লেখ করেন যে, দেশের জন্য বহু বীর শহীদ তাঁদের জীবন…
-

শিলচর পুরনিগমের ভোট ৩ অক্টোবর, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা
বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর : শিলচর পুরনিগমের নির্বাচন উপলক্ষে আগামী ৩ অক্টোবর, ২০২৬ শনিবার, শিলচর পুরনিগমের আওতাভুক্ত এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে অসম সরকার। অসমের রাজ্যপাল এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে ৩ অক্টোবর শিলচর পুরনিগমের নির্বাচনের ভোটগ্রহণের দিন হিসেবে ওই এলাকার জন্য সরকারি ছুটি ঘোষণা করেছেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩ অক্টোবর শিলচর পুরনিগমের আওতাধীন এলাকার সমস্ত…
-

আজ থেকেই শুরু পিতৃপক্ষ: ১৫ দিন ধরে চলবে পূর্বপুরুষের তর্পণ, শেষ মহালয়ায়
বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর: দেবীপক্ষের আগমনী সুরের ঠিক আগেই শুরু হল পিতৃপক্ষ। আজ ২৭ সেপ্টেম্বর, রবিবার প্রতিপদ তিথি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হল পিতৃপুরুষের উদ্দেশ্যে তিল-তর্পণ। পঞ্জিকা মতে গতকাল ২৬ সেপ্টেম্বর শনিবার পূর্ণিমা তিথিতেই পিতৃপক্ষের সূচনা হয়েছে, চলবে আগামী ১০ অক্টোবর শনিবার সর্বপিতৃ অমাবস্যা অর্থাৎ মহালয়া পর্যন্ত। সনাতন বিশ্বাস মতে, এই ১৫ দিন পিতৃপুরুষরা মর্ত্যলোকে নেমে আসেন।…
-

শিলচরের নাগরিক সমস্যা ও পুরনিগম নির্বাচন
প্রদীপ দত্তরায়। শিলচর: পুরনিগম ভোট দরজায় কড়া নাড়ছে। এই নির্বাচন দুটো কারণে গুরুত্বপূর্ণ। প্রথমতঃ প্রায় ছ’বছর পর শিলচরে পুরভোট হচ্ছে। এবং দ্বিতীয়ত পুরসভা থেকে পুরনিগমে উত্তরিত হবার পর এটাই প্রথম পুরনিগম নির্বাচন । তাই সেই অর্থে এটি ঐতিহাসিকও বটে। বর্তমানে ৪২ টি ওয়ার্ডের সবকটিতেই প্রার্থীরা জোরদার প্রচার চালাচ্ছেন। বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি শোনা যাচ্ছে। এটা বলা…
-

ব্যতিক্রম গ্রুপের উদ্যোগে মঞ্চস্থ হবে রবীন্দ্রনাথের ‘নৌকাডুবি’
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী উপন্যাস ‘নৌকাডুবি’-কে মঞ্চে নতুন আঙ্গিকে উপস্থাপন করতে চলেছে ব্যতিক্রম গ্রুপ। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস এবং বিশিষ্ট চলচ্চিত্রকার ঋতুপর্ণ ঘোষের চিত্রনাট্য অবলম্বনে নির্মিত এই নাটকের নাট্যরূপ দিয়েছেন বিপ্লব দাস এবং নির্দেশনা দিয়েছেন সায়ন বিশ্বাস। আগামী ৭ অক্টোবর ২০২৬, বিকেল ৫টায় গুয়াহাটির পাঞ্জাবাড়িস্থিত শ্রী শ্রী মাধবদেব আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে (শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্র)…
-

পাঁচ হাজার বছরের ভারতীয় সভ্যতার মূল ভিত্তি হল ঐতিহ্য ও পরম্পরা – সংস্কৃতি মন্ত্রী বিমল বড়া
কামাখ্যা রেল স্টেশনে অসম থেকে গুজরাট পর্যন্ত সোমনাথ যাত্রা ২০২৬-র শুভ সূচনা বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : “পাঁচ হাজার বছরের ভারতীয় সভ্যতার মূল ভিত্তি হল ঐতিহ্য ও পরম্পরা” — কামাখ্যা রেল স্টেশনে সোমনাথ যাত্রার শুভ সূচনা করে রাজ্যের সংস্কৃতি পরিক্রমা দপ্তরের মন্ত্রী বিমল বড়া এই কথা বলেন। পরম্পরা, ঐতিহ্য ও বিশ্বাসের ওপর ভর করেই বহু ঝড়-ঝঞ্ঝার…
Latest News

Stay Connected
Tags
You May Have Missed











