Author: Santosh Chanda
-

বরাক উপত্যকায় প্রথম বার আরটিআই মামলার শুনানি, গুয়াহাটির বাইরে কমিশনের এই উদ্যোগ প্রথম
জনসংযোগ। শিলচর : তথ্যের অধিকার আইন বা আরটিআই সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং আবেদন ও আপিলের দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে একাধিক পদক্ষেপ করছে অসম তথ্য কমিশন। কমিশনের ইতিহাসে প্রথম বার গুয়াহাটির বাইরে গিয়ে আরটিআই-সংক্রান্ত আপিল মামলার শুনানি হতে চলেছে। আগামী ৬ অক্টোবর থেকে শুরু হতে চলা আরটিআই সপ্তাহ উপলক্ষে বরাক উপত্যকার শ্রীভূমি, হাইলাকান্দি ও…
-

১লা অক্টোবর বিকেল ৪টা থেকে শিলচর পুর নিগম নির্বাচনে ৪৮ ঘণ্টার নীরবতা পর্ব
প্রচার, নির্বাচনী প্রচারাভিযান, ভোটপ্রার্থনা ও ভোটারকে প্রভাবিত করার সমস্ত কার্যকলাপে নিষেধাজ্ঞা; ভোটের দিনও জারি কড়া নির্দেশিকা জনসংযোগ। শিলচর : কাছাড় জেলার শিলচর পুরনিগমের আওতাধীন সমস্ত এলাকায় ২০২৬ সালের শিলচর পুরনিগম নির্বাচনের ৪৮ ঘণ্টার নীরবতা পর্ব আগামী ১লা অক্টোবর, ২০২৬ বিকেল ৪টা থেকে শুরু হবে। জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১-এর ১২৬ নম্বর ধারার বিধান অনুযায়ী, ভোটগ্রহণ শেষ হওয়ার…
-

শিলচর পুরনিগম ভোট ও গণনাকে ঘিরে ড্রাই ডে ঘোষণা, ২ থেকে ৬ অক্টোবর মদ বিক্রি-সংরক্ষণ-পরিবহণ ও মদ্যপ দ্রব্যের দখল নিষিদ্ধ
জনসংযোগ। শিলচর: আসন্ন শিলচর পুরনিগম নির্বাচনকে সামনে রেখে শিলচর পুরনিগম এলাকার জন্য ২০২৬ সালের ২ ও ৩ অক্টোবর ‘ড্রাই ডে’ ঘোষণা করেছেন অসমের রাজ্যপাল। পাশাপাশি ৬ অক্টোবর নির্ধারিত গণনার দিনেও গণনা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হলে সেই দিনেও একই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। অসম সরকারের আবগারি বিভাগের আয়ুক্ত ও…
-

বাংলা আগমনী গানের সুরে দুর্গার আগমনবার্তা
রিদিম ওয়েভের উদ্যোগে বাংলা আগমনী গানের কর্মশালা ও বিশেষ সঙ্গীতানুষ্ঠান বরাককণ্ঠ প্রতিবেদন। কলকাতা: শরৎ আসে, কাশফুল দোলে, শিউলির গন্ধে ভরে ওঠে চারদিক—আর বাঙালির হৃদয়ে বেজে ওঠে এক চিরপরিচিত সুর, “মা আসছেন”। বাংলা আগমনী গান সেই বহু প্রাচীন সঙ্গীতধারারই এক অনন্য প্রকাশ, যার মধ্য দিয়ে উমার মর্ত্যে আগমন, মেনকার আকুলতা, গিরিরাজের আবেগ এবং দেবী দুর্গার বন্দনার…
-

শিলচর পৌর নিগম নির্বাচন: প্রচারের শেষ লগ্নে বুধবার শিলচরে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, পুলিশ প্যারেড গ্রাউন্ডে জনসভা
বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর : শিলচর পৌর নিগম নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। ভোটের প্রচারের শেষ লগ্নে বিজেপির পক্ষে হাওয়া আরও জোরদার করতে বুধবার শিলচরে আসছেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। মঙ্গলবার শিলচর জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই সফরসূচির কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন রাজ্যের নগরোন্নয়ন ও জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায়। তিনি জানান,…
-

শিলচর পুরনিগম নির্বাচনের আগে মাস্টারস্ট্রোক বিজেপির — ১০ হাজার স্ট্রিট লাইটে বদলে যাবে শহরের চেহারা: মন্ত্রী কৌশিক রায়
বরাককণ্ঠ প্রতিবেদন, শিলচর : বরাক উপত্যকার রাজনীতির প্রাণকেন্দ্র শিলচরে এখন ভোটের হাওয়া। প্রথমবার পুরনিগম হিসেবে নির্বাচন হতে চলেছে শিলচরে। আর এই প্রথম নির্বাচনকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। শহরের চা দোকান থেকে অটো স্ট্যান্ড, সর্বত্র আলোচনা – এবার কার দখলে যাবে শিলচর পুরনিগম? ৪২টি ওয়ার্ডের প্রতিটি বুথে চলছে জোর কদমে প্রচার। এই আবহেই সোমবার নির্বাচনী প্রচারে বড়সড়…
-

ব্যতিক্রম গ্রুপের উদ্যোগে নেপালি ভাষায় প্রকাশিত হচ্ছে ড.সীমা কাশ্যপের ‘জুবিন এটি সত্ত্বা’
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : অসমের জনপ্রিয় শিল্পী জুবিন গার্গের জীবন, সৃষ্টিশীলতা ও বহুমাত্রিক শিল্পীসত্তাকে কেন্দ্র করে ব্যতিক্রম গ্রুপের উদ্যোগে ড. সীমা কাশ্যপ রচিত গ্রন্থ ‘জুবিন এটি সত্ত্বা’ এবার নেপালি ভাষায় প্রকাশিত হতে চলেছে। গ্রন্থটির নেপালি অনুবাদ করছেন সাহিত্যিক নয়না অধিকারী। এর আগে বইটি বাংলা, হিন্দি, ইংরেজি এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষায় প্রকাশিত হয়েছে। এবার নেপালি ভাষায়…
-

ভর্তুকিতে কৃষিযন্ত্র, ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন কাছাড়ে
জনসংযোগ। শিলচর : কৃষিকাজে যন্ত্রের ব্যবহার বাড়াতে কৃষকদের জন্য ভর্তুকিতে বিভিন্ন ধরনের কৃষিযন্ত্র দেওয়ার উদ্যোগ নিয়েছে অসমের কৃষি বিভাগ। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা, কৃষি যান্ত্রিকীকরণ উপ-অভিযান সহ কৃষি বিভাগের বিভিন্ন প্রকল্পের আওতায় কৃষক ও কৃষক গোষ্ঠীর কাছ থেকে অনলাইনে আবেদনপত্র চাওয়া হয়েছে। প্রকল্পের আওতায় পাওয়ার টিলার, থ্রেশার এবং রিপার ১ লক্ষ ২৫ হাজার টাকা…
-

শিলচর পুরভোটের গণনা: ৩০ সেপ্টেম্বর বিশেষ প্রশিক্ষণ কাছাড় কলেজে
জনসংযোগ। শিলচর : শিলচর পৌর নিগম নির্বাচন, ২০২৬-এর ভোটগণনার প্রস্তুতিতে ডিকোডিং কর্মী, গণনাসূচক, গণনা করা ব্যালট ও অন্যান্য সংশ্লিষ্ট কাগজপত্র সিল করার দায়িত্বপ্রাপ্ত কর্মী এবং পরিবহণ আধিকারিকদের বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর শিলচরের কাছাড় কলেজে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ শুরু হবে দুপুর ২টা থেকে। ২৮ সেপ্টেম্বর জারি করা আদেশে ভোটগণনার সঙ্গে…
-

আইআইটি গুয়াহাটিতে INDIS 2026 ও IDEAx কনক্লেভউত্তর-পূর্ব ভারতে ডিজাইন, প্রযুক্তি ও উদ্যোগিতাকে নতুন গতি দেওয়ার লক্ষ্য
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : উত্তর-পূর্ব ভারতে ডিজাইন, প্রযুক্তি, উদ্ভাবন ও উদ্যোগিতার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের লক্ষ্যে আইআইটি গুয়াহাটির ডিজাইন বিভাগ INDIS 2026 (International Conference on Design and Innovation Studies) আয়োজন করতে চলেছে। আইআইটি গুয়াহাটিতে অনুষ্ঠিত হতে চলা INDIS 2026 এবং Asia Design Week-এ আন্তর্জাতিক স্তরের মূল বক্তা, ডিজাইন গবেষক, নীতিনির্ধারক এবং উদীয়মান প্রতিভাদের একত্রিত…
Latest News

Stay Connected
Tags
You May Have Missed











