,

ভরাডুবির ধাক্কা সামলে ২০২৯-কে পাখির চোখ, তৃণমূলের সোশাল মিডিয়ার হাল ধরলেন দেবাংশু-উপাসনা

কলকাতা, ১২ মে : মাত্র ৮০ আসনে নেমে বিধানসভা ভোটে ভরাডুবির ধাক্কা সামলে ২০২৯-এর লোকসভা ভোটকে পাখির চোখ করে সোশাল মিডিয়া ফ্রন্টে আমূল বদল আনল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দলের সোশাল মিডিয়া টিমের সঙ্গে বৈঠকে দেবাংশু ভট্টাচার্য ও উপাসনা চৌধুরীর নেতৃত্বে ৬ সদস্যের শক্তিশালী কোর কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া…

কলকাতা, ১২ মে : মাত্র ৮০ আসনে নেমে বিধানসভা ভোটে ভরাডুবির ধাক্কা সামলে ২০২৯-এর লোকসভা ভোটকে পাখির চোখ করে সোশাল মিডিয়া ফ্রন্টে আমূল বদল আনল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দলের সোশাল মিডিয়া টিমের সঙ্গে বৈঠকে দেবাংশু ভট্টাচার্য ও উপাসনা চৌধুরীর নেতৃত্বে ৬ সদস্যের শক্তিশালী কোর কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে মমতা স্পষ্ট বার্তা দেন, যা হয়েছে তা ভুলে নতুন করে সংগঠন সাজাতে হবে, পরাজয়ের গ্লানি ঝেড়ে ফেলে প্রয়োজনে টিম ছোট-বড় করে সেরা ফল আনতে হবে এবং এই পুরো দায়িত্ব তুলে দেওয়া হয় দুই তরুণ নেতার হাতে যাঁদের আগামী ২৪ ঘণ্টার মধ্যেই কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। মমতা ও অভিষেক জানান, সোশাল মিডিয়াই আগামী দিনের রাজনীতির আসল যুদ্ধক্ষেত্র, তাই টিমকে আরও বিস্তৃত করে বিজেপির প্রতিটি জনবিরোধী পদক্ষেপের জবাব দিতে হবে, সর্বক্ষণ সক্রিয় থাকতে হবে, ভয় পেয়ে পিছু হটা চলবে না, দল সব সময় পাশে থাকবে। সূত্রের খবর, বৈঠকে দুই শীর্ষ নেতা যুব টিমকে বুঝিয়েছেন ছাব্বিশের ফল হার নয় বরং ভোট লুটের ফল এবং সোশাল মিডিয়াতেই আগামী দিনের ভবিষ্যৎ, তাই এই ফ্রন্টকে আরও বড় করে নতুন লড়াইয়ে নামতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *