,

হিমন্ত বিশ্বশর্মা টানা দ্বিতীয়বার অসমের মুখ্যমন্ত্রী, মোদী-শাহ-রাজনাথের উপস্থিতিতে শপথ

গুয়াহাটি, ১২ মে : টানা দ্বিতীয়বারের জন্য অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ড.হিমন্তবিশ্ব শর্মা। মঙ্গলবার গুয়াহাটির খানাপাড়ায় আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সহ বিজেপি ও এনডিএ-র শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। হিমন্তের সঙ্গে নতুন…

গুয়াহাটি, ১২ মে : টানা দ্বিতীয়বারের জন্য অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ড.হিমন্তবিশ্ব শর্মা। মঙ্গলবার গুয়াহাটির খানাপাড়ায় আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সহ বিজেপি ও এনডিএ-র শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। হিমন্তের সঙ্গে নতুন মন্ত্রিসভার পাঁচজন সদস্যও শপথ নেন যাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলি, অগপ সভাপতি অতুল বরা, ইউপিপিএল নেতা চরণ বোরো ও বিজেপি নেত্রী অজন্তা নেওগ। এনডিএ শাসিত ২টি রাজ্যের মুখ্যমন্ত্রী, বিজেপির জাতীয় নেতৃত্ব, শিল্পপতি ও বৈষ্ণব মঠের ১৫ জন সত্রাধিকার অনুষ্ঠানে উপস্থিত থেকে একে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তোলেন। ঐতিহ্যবাহী অসমিয়া পোশাকে মঞ্চে এসে শপথ নেওয়ার সময় বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গোটা প্রাঙ্গণ। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে এনডিএ বিপুল জয় পেয়ে টানা তৃতীয়বার অসমে সরকার গঠন করেছে এবং ২০২১-এর পর এই নিয়ে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিলেন হিমন্ত। এর আগে বিধায়ক দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে নেতা নির্বাচিত হয়ে তিনি রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি পেশ করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *