,

আয়ুষ্মান বাস্তবায়ন ও সীমান্তে বিএসএফ-কে জমি, শুভেন্দু মন্ত্রিসভার সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ মোদীর

নয়াদিল্লি, ১২ মে ২০২৬: পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলিকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেন পশ্চিমবঙ্গের জনগণের কল্যাণই এই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। মোদী সন্তোষ প্রকাশ করে জানান রাজ্যের মানুষ এখন বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারতের আওতায় সর্বোচ্চ মানের…

নয়াদিল্লি, ১২ মে ২০২৬: পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলিকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেন পশ্চিমবঙ্গের জনগণের কল্যাণই এই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। মোদী সন্তোষ প্রকাশ করে জানান রাজ্যের মানুষ এখন বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারতের আওতায় সর্বোচ্চ মানের এবং সাশ্রয়ী মূল্যের চিকিৎসা পরিষেবা পাবেন এবং ডাবল-ইঞ্জিন সরকারের মাধ্যমে কেন্দ্রের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির দ্রুত ও নির্বিঘ্ন বাস্তবায়ন সম্ভব হবে। শুভেন্দু মন্ত্রিসভার গতকালের বৈঠকে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ত্বরান্বিত করতে ৪৫ দিনের মধ্যে বিএসএফ-কে প্রয়োজনীয় জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয় যা তৃণমূল আমলে আটকে ছিল বলে অভিযোগ। পাশাপাশি রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প সহ কেন্দ্রীয় সরকারের একাধিক ফ্ল্যাগশিপ স্কিম অবিলম্বে চালুর সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানানো হয়। রাজনৈতিক মহলের মতে সীমান্ত সুরক্ষা ও স্বাস্থ্য পরিষেবায় এই দুই বড় সিদ্ধান্তের মাধ্যমে শুভেন্দু সরকার তাঁদের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের বার্তা দিতে চাইলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *