,

২৬ মে কলকাতায় আলো ট্রাস্টের নজরুল জয়ন্তী উৎসব: নজরুল পুরস্কারে সম্মানিত হচ্ছেন বরাককণ্ঠ সম্পাদক সন্তোষ চন্দ

নিজস্ব প্রতিবেদন, কলকাতা: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একশো সাতাশতম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী ছাব্বিশে মে দুই হাজার ছাব্বিশ, মঙ্গলবার বিকাল চারটায় কলকাতার মানিকতলা বসাকবাগানস্থ ‘বিশ্ববঙ্গ প্রেক্ষাগৃহে’ স্বেচ্ছাসেবী সংস্থা ‘আলো ট্রাস্ট’-এর উদ্যোগে ‘কলকাতা সাহিত্য ও সংস্কৃতি উৎসব দুই হাজার ছাব্বিশ’-এর আয়োজন করা হয়েছে, অনুষ্ঠানে আন্তর্জাতিক শিল্পী, সংস্কৃতি সংগঠক, জনপ্রিয় পত্রিকা ‘বরাককণ্ঠ’-এর সম্পাদক ও স্বত্বাধিকারী এবং ঊনিশে…

নিজস্ব প্রতিবেদন, কলকাতা: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একশো সাতাশতম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী ছাব্বিশে মে দুই হাজার ছাব্বিশ, মঙ্গলবার বিকাল চারটায় কলকাতার মানিকতলা বসাকবাগানস্থ ‘বিশ্ববঙ্গ প্রেক্ষাগৃহে’ স্বেচ্ছাসেবী সংস্থা ‘আলো ট্রাস্ট’-এর উদ্যোগে ‘কলকাতা সাহিত্য ও সংস্কৃতি উৎসব দুই হাজার ছাব্বিশ’-এর আয়োজন করা হয়েছে, অনুষ্ঠানে আন্তর্জাতিক শিল্পী, সংস্কৃতি সংগঠক, জনপ্রিয় পত্রিকা ‘বরাককণ্ঠ’-এর সম্পাদক ও স্বত্বাধিকারী এবং ঊনিশে মে বাংলা ভাষা আন্দোলনের অন্যতম পথিকৃৎ স্বর্গীয় সমর চন্দ মহোদয়ের সুযোগ্য পুত্র সন্তোষ চন্দকে বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এ বছরের ‘নজরুল পুরস্কার’-এ সম্মানিত করা হবে এবং ঘটনাচক্রে একই দিনে তাঁর শুভ জন্মদিন হওয়ায় আয়োজক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নজরুল জয়ন্তীর মঞ্চেই উপস্থিত অতিথি ও গুণীজনদের সঙ্গে নিয়ে কেক কেটে তাঁর জন্মদিন উদযাপন করা হবে, এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মানিত হবেন সংস্কার ভারতীর দক্ষিণ আসাম প্রান্তের সাধারণ সম্পাদক তথা বিশিষ্ট সমাজসেবী বিশ্বতোষ দেব এবং বরাক উপত্যকার বিশিষ্ট সঙ্গীত শিল্পী বাপি রায় সম্মান গ্রহণের পাশাপাশি নজরুলগীতি পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করবেন, এই ঐতিহাসিক অনুষ্ঠানে যোগ দিতে আগামী বাইশে মে শুক্রবার শিলচর থেকে সন্তোষ চন্দের নেতৃত্বে বরাক উপত্যকার শিল্পী-সাহিত্যিকদের একটি প্রতিনিধিদল কলকাতার উদ্দেশ্যে রওয়ানা দিচ্ছেন, এছাড়া কলকাতা ও পশ্চিমবঙ্গের খ্যাতনামা কবি, সাহিত্যিক, আবৃত্তিকার ও শিল্পীরা স্বরচিত কবিতা পাঠ, নজরুলগীতি, নজরুলের চিঠিপত্র পাঠ ও তাঁর জীবন দর্শনের উপর আলোচনার মাধ্যমে বিদ্রোহী কবির প্রতি বিনম্র শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন বলে জানিয়েছেন ‘আলো ট্রাস্ট’-এর সভাপতি কমল কৃষ্ণ কুইলা, তিনি আরও উল্লেখ করেন যে ধর্ম-বর্ণ-জাতির ঊর্ধ্বে উঠে নজরুলের সাম্য, মানবতা, প্রেম ও বিদ্রোহের চেতনাকে নতুন প্রজন্মের মধ্যে সঞ্চারিত করতেই প্রতি বছরের মতো এবারও এই আয়োজন। সন্তোষ চন্দ, বিশ্বতোষ দেব ও বাপি রায়ের মতো গুণীজনদের সক্রিয় উপস্থিতি অনুষ্ঠানকে এক অনন্য মাত্রা প্রদান করবে বলে মনে করেন আয়োজক কমিটি। উল্লেখ্য ভারত সরকারের নীতি আয়োগ, সামাজিক দায়বদ্ধতা তহবিল, বৈদ্যুতিক অনুদান, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং আয়কর আইনের আশি-জি ও বারো-এ ধারায় নথিভুক্ত ‘আলো ট্রাস্ট’ দীর্ঘ দেড় দশক ধরে পশ্চিমবঙ্গ, ওড়িশা, আসাম ও ত্রিপুরায় শিক্ষার প্রসার, দুস্থদের সেবা, সাহিত্য-সংস্কৃতির বিকাশ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে চলেছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে থাকবেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত জাতীয় শিক্ষক ও শিক্ষারত্ন ডক্টর বিবেকানন্দ চক্রবর্তী, অতিথি হিসাবে থাকবেন  অধ্যাপক প্রণব সাহু, অধ্যাপক ডক্টর রাহুল ঘোষ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *