,

৪৮ ঘণ্টা কাজ সপ্তাহ, ন্যূনতম বেতন-সামাজিক সুরক্ষা নিশ্চিত করে পুরোদমে চালু চার শ্রম কোডস

বরাককণ্ঠপ্রতিবেদন: পাঁচ বছরের অপেক্ষার পর চারটি শ্রম কোডের নিয়মবিধি প্রকাশ করে পুরো মাত্রায় কার্যকর করল কেন্দ্র এবং এর ফলে সব শ্রমিকের ন্যূনতম বেতন ও সমান সামাজিক সুরক্ষা সুনিশ্চিত হল। ২০১৯-এর বেতন কোড, ২০২০-র ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস, সামাজিক সুরক্ষা ও পেশাগত সুরক্ষা-স্বাস্থ্য কোডগুলি গত ২১ নভেম্বর চালু হলেও নিয়মবিধি প্রকাশ হল এবার। নয়া নিয়মে সপ্তাহে কাজের সময়…

বরাককণ্ঠপ্রতিবেদন: পাঁচ বছরের অপেক্ষার পর চারটি শ্রম কোডের নিয়মবিধি প্রকাশ করে পুরো মাত্রায় কার্যকর করল কেন্দ্র এবং এর ফলে সব শ্রমিকের ন্যূনতম বেতন ও সমান সামাজিক সুরক্ষা সুনিশ্চিত হল। ২০১৯-এর বেতন কোড, ২০২০-র ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস, সামাজিক সুরক্ষা ও পেশাগত সুরক্ষা-স্বাস্থ্য কোডগুলি গত ২১ নভেম্বর চালু হলেও নিয়মবিধি প্রকাশ হল এবার। নয়া নিয়মে সপ্তাহে কাজের সময় ৪৮ ঘণ্টায় বাঁধা হল, সপ্তাহে অন্তত একদিন ছুটি বাধ্যতামূলক করা হল এবং নির্দিষ্ট সময়ের পর কাজ করলে অতিরিক্ত মজুরি দিতে হবে। নিয়োগপত্র দেওয়া বাধ্যতামূলক, ৪০-এর বেশি বয়সী শ্রমিকদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, সম কাজে সম বেতন ও মহিলাদের ভিন্ন শিফটে কাজের সুযোগ রাখা হয়েছে এবং কাজ হারানো শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির জন্য ন্যাশনাল রিস্কিলিং ফান্ড গঠনও বাধ্যতামূলক করা হয়েছে। কেন্দ্রের মতে, সহজে ব্যবসা, কর্মসংস্থান সৃষ্টি ও প্রতিটি শ্রমিকের সুরক্ষা-স্বাস্থ্য-বেতন নিশ্চিত করাই এই কোডগুলির লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *