বরাককণ্ঠ প্রতিবেদন: রবিবার আর্ট অফ লিভিং সেন্টারের অনুষ্ঠানে যাওয়ার পথে কাগ্গালিপুরার থাথাগুনি এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কনভয়ের রুট থেকে বিস্ফোরণে ব্যবহৃত জিলেটিন স্টিক উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এবং ঘটনার তদন্তে নেমে এক সন্দেহভাজন যুবককে আটক করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মোদির যাওয়ার আগে সন্দেহজনক ফোনকলের ভিত্তিতে তল্লাশিতে রাস্তার ধার থেকে জিলেটিন স্টিক মেলে এবং এইচএল ও আর্ট অফ লিভিং সেন্টারে বিস্ফোরণের আশঙ্কা প্রকাশ করে ভোরে স্থানীয় থানায় ফোন করেছিলেন ওই যুবক। কোরামাঙ্গালার বাড়ি থেকে তাঁকে আটক করা হয় এবং এইচএলে কিছু না মিললেও মোদির যাত্রাপথ থেকে বিস্ফোরক উদ্ধারের পর হাই অ্যালার্ট জারি হয়েছে। ডিসিপি জানান, বিস্ফোরক কীভাবে এল, কারা সরবরাহ করল এবং কেউ নির্দেশ দিয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ওই ব্যক্তির আগেও ভিআইপি সফরের সময় একই দাবিতে ফোন করে আটক হওয়ার রেকর্ড আছে এবং মানসিক সমস্যার কারণে আগের বার ছেড়ে দেওয়া হলেও এবারের ঘটনায় বড় ষড়যন্ত্রের আশঙ্কায় তাঁর বাবা-মাকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
মোদির বেঙ্গালুরু সফরের পথে জিলেটিন স্টিক উদ্ধার, হত্যার ছক সন্দেহে এক যুবক আটক
বরাককণ্ঠ প্রতিবেদন: রবিবার আর্ট অফ লিভিং সেন্টারের অনুষ্ঠানে যাওয়ার পথে কাগ্গালিপুরার থাথাগুনি এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কনভয়ের রুট থেকে বিস্ফোরণে ব্যবহৃত জিলেটিন স্টিক উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এবং ঘটনার তদন্তে নেমে এক সন্দেহভাজন যুবককে আটক করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মোদির যাওয়ার আগে সন্দেহজনক ফোনকলের ভিত্তিতে তল্লাশিতে রাস্তার ধার থেকে জিলেটিন স্টিক মেলে…
Previous Post
Next Post
Leave a Reply
Latest News












