,

ভারতীয়দের জন্য কড়া নিয়ম জারি নেপালে,সীমান্তে দীর্ঘ লাইন ও ফিরিয়ে দেওয়ার ঘটনা

বরাককণ্ঠপ্রতিবেদন: জেনজি আন্দোলনের পর নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন শাহের সরকার এবার ভারতীয়দের জন্য বাধ্যতামূলক পরিচয়পত্র নিয়ম চালু করল এবং এর জেরে শনিবার জোগবানি সীমান্তে দেখা দিল চরম বিশৃঙ্খলা ও দীর্ঘ লাইন। নতুন নিয়ম অনুযায়ী নেপালে ঢুকতে গেলে আধার, ভোটার কার্ড সহ বৈধ পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক এবং একই নিয়ম প্রযোজ্য নেপাল থেকে ভারতে আসার ক্ষেত্রেও। অবৈধ…

বরাককণ্ঠপ্রতিবেদন: জেনজি আন্দোলনের পর নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন শাহের সরকার এবার ভারতীয়দের জন্য বাধ্যতামূলক পরিচয়পত্র নিয়ম চালু করল এবং এর জেরে শনিবার জোগবানি সীমান্তে দেখা দিল চরম বিশৃঙ্খলা ও দীর্ঘ লাইন। নতুন নিয়ম অনুযায়ী নেপালে ঢুকতে গেলে আধার, ভোটার কার্ড সহ বৈধ পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক এবং একই নিয়ম প্রযোজ্য নেপাল থেকে ভারতে আসার ক্ষেত্রেও। অবৈধ অনুপ্রবেশ ও চিনা নাগরিকদের সীমান্ত দিয়ে ঢোকার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। কলকাতা থেকে আসা ট্রেনের যাত্রীরা পরিচয়পত্র দেখাতে না পারায় তাঁদের ফিরিয়ে দেওয়া হয় এবং নেপালের জেলা ম্যাজিস্ট্রেট যুবরাজ কাটিল স্পষ্ট জানান, সীমান্ত পার হতে পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক। এই কড়াকড়ির জেরে বিহারের বেতিয়া, পূর্ব চম্পারণ, সীতামারি, দারভাঙা, মধুবনী সহ সীমান্ত লাগোয়া জেলাগুলিতে হোটেল-লজে তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে এসএসবি ও পুলিশকে। কিছুদিন আগেই আরারিয়ার জোগবানি দিয়ে নথি ছাড়া ঢোকার সময় এক চিনা নাগরিককে ধরেছিল নিরাপত্তা বাহিনী। বাহরাইচ লাগোয়া ১৭ কিমি সীমান্তে বসবাসকারী মধেসি সম্প্রদায়ের মধ্যে এই নিয়ম ঘিরে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে এবং নেপালের সশস্ত্র পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *