,

শপথের দিনেই তৃণমূলের বড় ঘোষণা, রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়

বরাককণ্ঠপ্রতিবেদন: বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পর শনিবার বিজেপির শপথের দিনেই রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে প্রবীণ বিধায়ক ও প্রাক্তন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। দলের পরিষদীয় দলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয় এবং এবার তাঁকেই বিধানসভায় বিরোধী দলের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হল। এদিনই ব্রিগেডে শপথ নেন নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং…

বরাককণ্ঠপ্রতিবেদন: বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পর শনিবার বিজেপির শপথের দিনেই রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে প্রবীণ বিধায়ক ও প্রাক্তন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। দলের পরিষদীয় দলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয় এবং এবার তাঁকেই বিধানসভায় বিরোধী দলের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হল। এদিনই ব্রিগেডে শপথ নেন নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিকেলে কালীঘাটে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে বিজেপি বিরোধী সব দলকে নিয়ে যৌথ প্ল্যাটফর্ম গড়ার আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনের তরফে তিন জায়গা থেকে অনুষ্ঠানের অনুমতি না মেলায় নিজের অফিসের সামনে চৌকি পেতে অনুষ্ঠান করেন বলে জানান তিনি এবং বলেন, “চারদিকে সন্ত্রাসের বজ্রাঘাত চলছে”। মমতা বলেন, বিজেপিকে রুখতে লেফট, আলট্রা লেফট সহ সব দলকে এক হতে হবে এবং রবীন্দ্রনাথের সামনে দাঁড়িয়ে রাজনৈতিকভাবে প্রথম শত্রু বিজেপি বলে ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *