বরাককণ্ঠ প্রতিবেদন: আজ রবীন্দ্র জয়ন্তীর দিন পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার শপথ নিল। নন্দীগ্রাম ও ভবানীপুর দুই আসনে জয়ী শুভেন্দু অধিকারী, রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী রূপে শপথ গ্রহণ করেছেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে আরো পাঁচজন বিজেপি বিধায়ক, মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। খড়গপুর সদর কেন্দ্র থেকে বিজয়ী দিলীপ ঘোষ শপথ নেন। বাঁকুড়ার রাণীবাধ থেকে বিজয়ী ক্ষুদিরাম টুডু, আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে বিজয়ী অগ্নিমিত্রা পাল, বনগাঁ-উত্তর থেকে বিজয়ী অশোক কীর্তনীয়া এবং কোচবিহারের মাথাভাঙা থেকে জয়ী নীশিথ প্রামাণিক’ও আজ শপথ নিয়েছেন। এর মধ্যে ক্ষুদিরাম টুডু শপথ নেন, সাঁওতালি ভাষায়। তবে কোনো মন্ত্রীর’ই দপ্তর এখন ঘোষণা করা হয়নি। আজকের শপথ গ্রহণে মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অজয় মুখোপাধ্যায়ের পর এই প্রথম রাজ্যের কোনো জেলা থেকে মুখ্যমন্ত্রী হলেন। এই দুজনেই মেদিনীপুর থেকে তাঁদের রাজনৈতিক জীবন শুরু করেন। দীর্ঘ ১৫ বছরের তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটিয়ে বিজেপি, এরাজ্যে এই প্রথমবার ক্ষমতায় এলো। আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের শুরুতে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জীর সঙ্গী মাখনলাল সরকারকে প্রধানমন্ত্রী সম্বর্ধিত করেন।
আজ রবীন্দ্র জয়ন্তীর দিন পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার শপথ নিল।
বরাককণ্ঠ প্রতিবেদন: আজ রবীন্দ্র জয়ন্তীর দিন পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার শপথ নিল। নন্দীগ্রাম ও ভবানীপুর দুই আসনে জয়ী শুভেন্দু অধিকারী, রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী রূপে শপথ গ্রহণ করেছেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে আরো পাঁচজন বিজেপি বিধায়ক, মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। খড়গপুর সদর কেন্দ্র থেকে বিজয়ী দিলীপ ঘোষ শপথ নেন। বাঁকুড়ার রাণীবাধ থেকে বিজয়ী ক্ষুদিরাম টুডু, আসানসোল দক্ষিণ…
Previous Post
Next Post
Leave a Reply
Latest News












