,

মুখ্যমন্ত্রীর পদ ছাড়লেন হিমন্ত, অসমের নতুন নেতা কে? ১২ মে শপথগ্রহণে থাকছেন মোদি

বরাককণ্ঠ প্রতিবেদন: আনুষ্ঠানিকভাবে বুধবার পদত্যাগ করলেন অসমের মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা। গুয়াহাটির লোকভবনে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের হাতে পদত্যাগপত্র তুলে দেন তিনি। তবে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত রাজ্যপালের অনুরোধে তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন হিমন্তই। উল্লেখ্য, সদ্য সমাপ্ত অসম বিধানসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট বিপুল জয় পেয়েছে। ১২৬ আসনের অসম বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার…

বরাককণ্ঠ প্রতিবেদন: আনুষ্ঠানিকভাবে বুধবার পদত্যাগ করলেন অসমের মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা। গুয়াহাটির লোকভবনে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের হাতে পদত্যাগপত্র তুলে দেন তিনি। তবে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত রাজ্যপালের অনুরোধে তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন হিমন্তই। উল্লেখ্য, সদ্য সমাপ্ত অসম বিধানসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট বিপুল জয় পেয়েছে। ১২৬ আসনের অসম বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৭৬টি আসন। এনডিএ-র ঝুলিতে গিয়েছে ১০২টি আসন। কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট জিতেছে ২২টি আসনে। প্রাক্তন সাংসদ বদরুদ্দিন আজমলের দল এআইইউডিএফ দু’টি আসনে জয়লাভ করেছে।মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা জালুকবাড়ি কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হয়েছেন। অন্যদিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভায় কংগ্রেসের সহকারী দলনেতা গৌরব গগৈ যোরহাট আসনে পরাস্ত হয়েছেন। চলতি সপ্তাহের শেষের দিকে রাজ্যে আসার কথা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। এর পরেই বিধায়কদের বৈঠকে অসমের নতুন নেতা বাছা হবে। আগামী ১২ মে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিত থাকার কথা রয়েছে। ফলে নতুন সরকার গঠন করবে বিজেপিই। তবে হিমন্ত পদত্যাগ করায় অসমের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *