,

৬ মে শিলচরে প্রকাশিত হচ্ছে সাংবাদিক অতীন দাশের নতুন গ্রন্থ ‘বাঙালির সঙ্কট’

বরাককণ্ঠ প্রতিবেদন: প্রথিতযশা সাংবাদিক, কবি ও চিন্তাবিদ অতীন দাশের নতুন গ্রন্থ ‘বাঙালির সঙ্কট’ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হতে চলেছে। আগামী ৬ মে ২০২৬, বুধবার বিকেল পাঁচটায় শিলচরের ক্লাব রোডের ইলোরা হেরিটেজ হলে এই পুস্তক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘বাঙালির সঙ্কট ও অন্যান্য প্রবন্ধ’ নামের এই গ্রন্থে লেখক বাঙালি জাতিসত্তার ঐতিহাসিক ধারাবাহিকতা, বর্তমান সংকট ও ভবিষ্যতের দিশা…

বরাককণ্ঠ প্রতিবেদন: প্রথিতযশা সাংবাদিক, কবি ও চিন্তাবিদ অতীন দাশের নতুন গ্রন্থ ‘বাঙালির সঙ্কট’ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হতে চলেছে। আগামী ৬ মে ২০২৬, বুধবার বিকেল পাঁচটায় শিলচরের ক্লাব রোডের ইলোরা হেরিটেজ হলে এই পুস্তক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘বাঙালির সঙ্কট ও অন্যান্য প্রবন্ধ’ নামের এই গ্রন্থে লেখক বাঙালি জাতিসত্তার ঐতিহাসিক ধারাবাহিকতা, বর্তমান সংকট ও ভবিষ্যতের দিশা নিয়ে গভীর বিশ্লেষণ করেছেন। বইটির প্রচ্ছদে স্থান পেয়েছে বরাক উপত্যকার ঐতিহাসিক উনিশের ভাষা আন্দোলন-সহ বাঙালির বিভিন্ন গণআন্দোলনের দুর্লভ চিত্র। সমাজ, রাজনীতি, সংস্কৃতি ও ভাষা নিয়ে একাধিক প্রবন্ধ সংকলিত হয়েছে এই গ্রন্থে। অনুষ্ঠানে সকলের উজ্জ্বল উপস্থিতি কামনা করেছেন শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শংকর দে। তিনি জানান, “অতীন দাশের লেখনী বরাবরই সময়ের দলিল। বাঙালির অস্তিত্বের সংকট, আত্মপরিচয়ের লড়াই ও উত্তরণের পথ নিয়ে এই বই পাঠককে নতুন করে ভাবতে বাধ্য করবে। বরাক উপত্যকার প্রেক্ষাপটে বইটি বিশেষ তাৎপর্যপূর্ণ।” দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে সাংবাদিকতা, সাহিত্য ও সমাজচিন্তার সঙ্গে যুক্ত অতীন দাশ। তাঁর ক্ষুরধার কলম, নির্মোহ বিশ্লেষণ ও স্পষ্ট বক্তব্য ইতিমধ্যেই পাঠকমহলে সমাদৃত। এর আগে তাঁর একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে শিলচরের সাহিত্য ও সংস্কৃতিপ্রেমী মানুষ, বুদ্ধিজীবী মহল এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *