,

অসম শিল্পী পেনশন ২০২৬-২৭: আবেদনের সময়সীমা বাড়ল, শেষ তারিখ ২২ অক্টোবর মধ্যরাত পর্যন্ত

বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : রাজ্যের প্রবীণ ও দুঃস্থ শিল্পীদের জন্য বড় ঘোষণা করল অসম সরকার। অসম শিল্পী পেনশন, বিশেষ পরিবার পেনশন এবং বার্ষিক শিল্পী সম্মান ২০২৬-২৭-এর অনলাইন আবেদনের সময়সীমা বাড়িয়ে দেওয়া হল। সাংস্কৃতিক সঞ্চালকালয়, রবীন্দ্র ভবন, গুয়াহাটির তরফ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন সময়সীমা অনুযায়ী আগামী ২২ অক্টোবর, ২০২৬ রাত ১২টা পর্যন্ত…

বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : রাজ্যের প্রবীণ ও দুঃস্থ শিল্পীদের জন্য বড় ঘোষণা করল অসম সরকার। অসম শিল্পী পেনশন, বিশেষ পরিবার পেনশন এবং বার্ষিক শিল্পী সম্মান ২০২৬-২৭-এর অনলাইন আবেদনের সময়সীমা বাড়িয়ে দেওয়া হল।

সাংস্কৃতিক সঞ্চালকালয়, রবীন্দ্র ভবন, গুয়াহাটির তরফ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন সময়সীমা অনুযায়ী আগামী ২২ অক্টোবর, ২০২৬ রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।

উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে রাজ্যের সমস্ত অসমীয়া,বাংলা ও ইংরেজি  পত্রিকায় ‘অসম শিল্পী পেনশন ও বিশেষ পরিবার পেনশন তথা বার্ষিক শিল্পী সম্মান’ শীর্ষক বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল। সেই বিজ্ঞাপন অনুযায়ী আবেদনের প্রক্রিয়া চলছিল। কিন্তু বহু শিল্পী আবেদন করতে বাকি থাকায় এবং বিভিন্ন মহল থেকে অনুরোধ আসায় শেষ পর্যন্ত সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিল বিভাগ।

কিভাবে আবেদন করবেন?

ইচ্ছুক শিল্পীদের অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। এর জন্য দুটি অফিসিয়াল পোর্টাল খোলা রয়েছে:

১. http://www.directorculture.assam.gov.in
২. http://www.silpisanmanassam.com

এই দুটি ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় নথি আপলোড করে আবেদনপত্র জমা দিতে হবে।

কোন কোন প্রকল্পে আবেদন করা যাবে?

১. অসম শিল্পী পেনশন: রাজ্যের যে সমস্ত প্রবীণ শিল্পী সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন কিন্তু বর্তমানে আর্থিকভাবে দুর্বল, তাঁদের জন্য মাসিক পেনশন।

২. বিশেষ পরিবার পেনশন: প্রয়াত শিল্পীদের পরিবারের জন্য সহায়তা।

৩. বার্ষিক শিল্পী সম্মান: বিশিষ্ট শিল্পীদের জন্য এককালীন সম্মান।

যোগাযোগের ঠিকানা:

আবেদন সংক্রান্ত কোনও সমস্যা বা তথ্যের জন্য সরাসরি যোগাযোগ করা যাবে সাংস্কৃতিক সঞ্চালকালয়ের সঙ্গে।

হেল্পলাইন নম্বর: 94011-83996 (সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত)
ইমেল: silpipensiondca@gmail.com

তথ্য ও জনসংযোগ সঞ্চালকালয়, অসমের তরফে এই বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। সঞ্চালক, সাংস্কৃতিক পরিক্রমা বিভাগ, অসম জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত ইচ্ছুক শিল্পীকে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *