বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর : আসন্ন শিলচর পৌর নিগম নির্বাচনে ৩৪ নং ওয়ার্ডে প্রচার তুঙ্গে তুললেন ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী চৈতালী সাধ্য (দেব)। আজ শনিবার দিনভর তিনি মিছিল, মিটিং ও জনসভার মাধ্যমে জোড় কদমে প্রচার চালান।
এদিনের মিছিলে নেতৃত্ব দেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট নেতা কুমারজিৎ দেব, গোপাল রায় এবং বিপ্লব দেবনাথ সহ শতাধিক দলীয় কর্মী-সমর্থক।
‘নরেন্দ্র মোদী জিন্দাবাদ, হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ’ স্লোগানে মুখরিত মিছিল:
দাসকলোনী, পঞ্চায়েত রোড সহ ৩৪ নং ওয়ার্ডের প্রতিটি অলি-গলি চষে বেড়ায় এই বিশাল মিছিল। মিছিলে সমর্থকরা হাতে বিজেপির গেরুয়া পতাকা, পদ্ম প্রতীক সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে ‘নরেন্দ্র মোদী জিন্দাবাদ, হিমন্তবিশ্ব শর্মা জিন্দাবাদ, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, চৈতালী সাধ্য (দেব) জিন্দাবাদ’ স্লোগান দিতে দিতে সামিল হন। গোটা এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
মিছিল চলাকালীন প্রার্থী চৈতালী সাধ্য (দেব) বাড়ি বাড়ি গিয়ে ৩৪নং ওয়ার্ডের সকল মা-বোন, দাদা-ভাই ও সম্মানিত ভোটারবৃন্দের আশীর্বাদ প্রার্থনা করেন।
তিনি বলেন — _“আপনাদের আশীর্বাদই আমার শক্তি। আপনাদের ভালোবাসা, পরামর্শ ও সহযোগিতাই আমাদের ওয়ার্ডের সার্বিক উন্নয়ন এবং জনসেবার লক্ষ্যে কাজ করার প্রেরণা। আগামী দিনে ৩৪নং ওয়ার্ডকে আরও উন্নত, পরিচ্ছন্ন, বাসযোগ্য ও সবার জন্য নিরাপদ করে গড়ে তুলতে আপনাদের সহযোগিতা কাম্য। একসাথে গড়বো একটি উন্নত ও সমৃদ্ধ ৩৪নং ওয়ার্ড।”_
প্রার্থীর প্রতিশ্রুতি:
তাঁর অঙ্গীকার — প্রতিটি লেন ও রাস্তার উন্নয়ন, নিয়মিত নালা-নর্দমা পরিষ্কার, স্থায়ী জলাবদ্ধতা সমাধান, বিশুদ্ধ পানীয় জল, উন্নত স্ট্রিট লাইট, সবুজ ওয়ার্ড, যুব-মহিলা-প্রবীণদের কল্যাণ, সরকারি প্রকল্প প্রকৃত উপভোক্তার কাছে পৌঁছে দেওয়া, অর্ধ-নির্মিত মন্দির ও কমিউনিটি হল সম্পূর্ণ করা, ওয়ার্ডের প্রধান বড় ড্রেন সম্পূর্ণ করা এবং প্রতিটি গলিতে ডিজিটাল সাইনবোর্ড স্থাপন।
স্থানীয়দের মতে, মোদী-হিমন্তের উন্নয়নের জোয়ারে ৩৪ নং ওয়ার্ডেও এবার পদ্ম ফুটবে বলে আশাবাদী কর্মী-সমর্থকরা।













