বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : রাজ্যজুড়ে সাংস্কৃতিক চেতনা ও সেবার বার্তা ছড়িয়ে দিতে এক অভিনব উদ্যোগ নিয়েছে অসম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগ।
বিভাগের উদ্যোগে এবং ‘সেবা সংকল্প অভিযান’-এর সঙ্গে সঙ্গতি রেখে আগামী ২৪শে সেপ্টেম্বর থেকে ১৫ই অক্টোবর পর্যন্ত সমগ্র রাজ্যজুড়ে “নমো সেবা গাঁথা – এক অন্তহীন কাহিনী” শীর্ষক এক বিশেষ পথনাটক প্রদর্শনের কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এই পথনাটকের মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের মধ্যে সমাজ সচেতনতা বৃদ্ধি করা এবং সেবার আদর্শকে তুলে ধরা। নাটকের মাধ্যমে দেশসেবা, সমাজসেবা এবং মানবতার অনুপ্রেরণামূলক কাহিনী ফুটিয়ে তোলা হবে।
রাজ্যের প্রতিটি জেলার গুরুত্বপূর্ণ জনবহুল এলাকা, বাজার, চৌমাথা এবং অন্যান্য প্রকাশ্য স্থানে এই নাটকগুলি মঞ্চস্থ করা হবে।
এই প্রসঙ্গে মন্ত্রী বিমল বড়া রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই সেবা সংকল্প যাত্রায় সকলের উপস্থিতি ও সহযোগিতা একান্ত কাম্য।












