,

শিলচর পুর নিগম ভোট: ২৪ ও ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফার প্রশিক্ষণ ভোটকর্মীদের

কাছাড় কলেজে হবে প্রশিক্ষণ ও পরিচিতি পর্ব, দায়িত্বে মাস্টার ট্রেনার ও এএলএমটিরা জনসংযোগ। শিলচর : আসন্ন শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশন (এসএমসি) নির্বাচন ২০২৬ উপলক্ষে ভোটকর্মীদের দ্বিতীয় দফার প্রশিক্ষণ ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হবে আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর। শিলচরের কাছাড় কলেজে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর জারি করা নির্দেশ অনুযায়ী, ভোটকর্মীদের ভোটগ্রহণের পদ্ধতি-সহ বিভিন্ন…

কাছাড় কলেজে হবে প্রশিক্ষণ ও পরিচিতি পর্ব, দায়িত্বে মাস্টার ট্রেনার ও এএলএমটিরা

জনসংযোগ। শিলচর : আসন্ন শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশন (এসএমসি) নির্বাচন ২০২৬ উপলক্ষে ভোটকর্মীদের দ্বিতীয় দফার প্রশিক্ষণ ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হবে আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর। শিলচরের কাছাড় কলেজে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

২৩ সেপ্টেম্বর জারি করা নির্দেশ অনুযায়ী, ভোটকর্মীদের ভোটগ্রহণের পদ্ধতি-সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য একাধিক অ্যাসিস্ট্যান্ট লেভেল মাস্টার ট্রেনার (এএলএমটি) এবং মাস্টার ট্রেনারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

দুই দিনই দু’টি পর্বে প্রশিক্ষণ হবে। সকাল ১০টা ৩০ মিনিট থেকে শুরু হবে প্রথম পর্ব এবং দুপুর ১টা ৩০ মিনিট থেকে শুরু হবে দ্বিতীয় পর্ব। প্রশিক্ষণের নির্ধারিত সময়ের অন্তত আধ ঘণ্টা আগে প্রশিক্ষকদের কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে।

কাছাড় কলেজের ০০৮, ০০৯, ০১০, ০১৬, ০১৭, ১০৬, ১০৭ এবং ১০৮ নম্বর কক্ষে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন কক্ষের দায়িত্বে রয়েছেন জি সি ইউনিভার্সিটি, কাছাড় কলেজ, রাধামাধব কলেজ, নেহরু কলেজ, জেএনএস কলেজ, শিলচর পলিটেকনিক, মডেল ডিগ্রি কলেজ বড়খলা এম সি দাস কলেজ সোনাই-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-অধ্যাপকরা। তাঁদের মধ্যে এলআইসি-র শিলচর শাখা-১-এর এক আধিকারিকও রয়েছেন।

০০৮ নম্বর কক্ষে প্রশিক্ষণের দায়িত্বে রয়েছেন ড. সুমিতা ভট্টাচার্য, ড. দীপঙ্কর রায় এবং দেবব্রত আচার্য। ০০৯ নম্বর কক্ষে রয়েছেন ড. এ. পুষ্পলতা সিংহ, ড. হেমন্ত কুমার বোরা এবং নবজ্যোতি চৌধুরী। ০১০ নম্বর কক্ষে প্রশিক্ষণ দেবেন ড. অবিনয় পাল, ড. মেঘমালা মহন্ত এবং মি. বিপ্লব কান্তি দেব।

০১৬ নম্বর কক্ষে রয়েছেন ড. জয়দীপ পাল, সমর্পণ নাথ এবং স্বর্ণালী রায় চৌধুরী। ০১৭ নম্বর কক্ষে দায়িত্ব পেয়েছেন ড. সুদীপ কুমার দাস, ড. সন্দীপ দেবনাথ এবং খালেদ আজম মজুমদার।

১০৬ নম্বর কক্ষে রয়েছেন ড. জয়দীপ ভট্টাচার্য, নিরুপম মহন্ত এবং ড. বিধান বর্মন। ১০৭ নম্বর কক্ষে প্রশিক্ষণ দেবেন ড. পঙ্কজ গোস্বামী, কিশোর কুমার দেব এবং সূর্যসেন দেব। ১০৮ নম্বর কক্ষে রয়েছেন ড. স্বপন দাস, দীপঙ্কর দাস এবং ড. সন্তোষ বরা।

প্রশিক্ষণ কর্মসূচির জন্য চার জন এএলএমটিকে সংরক্ষিত রাখা হয়েছে। তাঁরা হলেন ড. গঙ্গেশ ভট্টাচার্য, কিরীটি ভূষণ দে, যোগেন্দ্র চন্দ্র দাস এবং সুরজিৎ আচার্য।

দুই দিনের এই প্রশিক্ষণ পর্বে ভোটকর্মীদের ভোটগ্রহণের পদ্ধতি এবং নির্বাচনী দায়িত্ব পালনের বিভিন্ন দিক সম্পর্কে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। পরবর্তী পর্যায়ে নির্বাচনী দায়িত্ব পালনের আগে এই প্রশিক্ষণকে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *