ফর্ম-২০-তে নির্ধারিত সময়ে আবেদনকারীদের জন্য শিলচরের গার্লস হাইস্কুলে ভোটগ্রহণ, সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা
জনসংযোগ। শিলচর : আসন্ন শিলচর পৌর নিগম ( মিউনিসিপ্যাল কর্পোরেশন) নির্বাচন ২০২৬-কে সামনে রেখে ডাকযোগে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন ফর্ম-২০-এর মাধ্যমে আবেদন করা যোগ্য ভোটারদের ডাকযোগে ব্যালট পেপারে ভোটগ্রহণ হবে আগামী ২৬ সেপ্টেম্বর, শনিবার।
শিলচরের সরকারি উচ্চতর মাধ্যমিক বালিকা এবং মাল্টিপারপাস বিদ্যালয়ে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ থাকবে।
নির্ধারিত সময়ের মধ্যে ফর্ম-২০-তে আবেদন করা সংশ্লিষ্ট ভোটারদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। নির্বাচন কর্তৃপক্ষের নির্ধারিত নিয়ম ও পদ্ধতি মেনেই ডাকযোগে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন করা হবে।
এসএমসি নির্বাচনকে কেন্দ্র করে ভোটগ্রহণ প্রক্রিয়ার বিভিন্ন প্রস্তুতির অংশ হিসাবেই এই ডাকযোগে ব্যালট ভোটের আয়োজন। নির্ধারিত কেন্দ্রে ভোটগ্রহণ যাতে সুষ্ঠু ও নির্বিঘ্ন ভাবে সম্পন্ন হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন-সংক্রান্ত এই বিষয়টি ‘এসএমসি নির্বাচন জরুরি’ হিসেবে গণ্য করার জন্য সংশ্লিষ্ট সকলকে জানানো হয়েছে।












