,

২০তম রোজগার মেলায় ৫১ হাজারের বেশি যুবককে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ২০তম রোজগার মেলায় দেশের বিভিন্ন সরকারি সংস্থায় নবনিযুক্ত ৫১ হাজারের বেশি যুবক-যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন। দেশজুড়ে ৪৫টি স্থানে এই মেলার আয়োজন করা হয়। নবনিযুক্তরা অর্থ, রেল, স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং প্রতিরক্ষা সহ বিভিন্ন মন্ত্রকে যোগদান করবেন। এই মেলা সহ এখন পর্যন্ত মোট…

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ২০তম রোজগার মেলায় দেশের বিভিন্ন সরকারি সংস্থায় নবনিযুক্ত ৫১ হাজারের বেশি যুবক-যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন। দেশজুড়ে ৪৫টি স্থানে এই মেলার আয়োজন করা হয়। নবনিযুক্তরা অর্থ, রেল, স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং প্রতিরক্ষা সহ বিভিন্ন মন্ত্রকে যোগদান করবেন। এই মেলা সহ এখন পর্যন্ত মোট ১২ লক্ষ ৭৫ হাজার যুবক নিয়োগপত্র পেয়েছেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক বছরগুলিতে কেন্দ্রীয় সরকার যুব সমাজকে ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও সুযোগ দিয়ে প্রস্তুত করার ওপর ধারাবাহিকভাবে জোর দিয়েছে। দেশের পরিবর্তনশীল অর্থনীতির চাহিদার সঙ্গে তাল মিলিয়ে যুবকদের শিক্ষা ও দক্ষতা বৃদ্ধি নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থান দ্রুত বাড়ানোর ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী জানান, এই লক্ষ্যে প্রায় ১ লক্ষ কোটি টাকা ব্যয়ে ‘প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা’ চালু করা হয়েছে। এই প্রকল্পে প্রায় ২ কোটি যুবক প্রথমবার কর্মজীবনে প্রবেশ করবে। এর অধীনে প্রথম চাকরি পাওয়া যুবকদের ১৫ হাজার টাকা পর্যন্ত উৎসাহ ভাতা দেওয়া হবে এবং নিয়োগকারী সংস্থাগুলোকেও অতিরিক্ত কর্মসংস্থান তৈরির জন্য উৎসাহিত করা হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, গত কয়েক বছরে ভারত প্রায় ৪০টি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে, যা দেশের উদ্যোক্তা ও যুবকদের জন্য সুযোগের নতুন দরজা খুলে দিচ্ছে। এই চুক্তিগুলি নতুন অংশীদারিত্ব ও বাজারের পথ প্রশস্ত করছে এবং যুবকদের জন্য নতুন কেরিয়ারের সম্ভাবনা তৈরি করছে। বিশ্ব আজ ভারতের উদ্ভাবক, উদ্যোক্তা ও যুবশক্তির ওপর আস্থা রাখছে।

ভারত আজ বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ইকোসিস্টেম উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, স্বীকৃত স্টার্টআপগুলির প্রায় অর্ধেকই এখন টায়ার-২ ও টায়ার-৩ শহরে রয়েছে। গ্রাম, শহর ও ছোট শহরের যুবকরা দেশের নতুন অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, নতুন কোম্পানি তৈরি করছে এবং অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে।

অনুষ্ঠানে কর্মী, জন অভিযোগ ও পেনশন প্রতিমন্ত্রী ড. জিতেন্দ্র সিং বলেন, রোজগার মেলার মাধ্যমে কর্মসংস্থান ও নিয়োগের মূল্যায়নে দেখা গেছে সরকারি নিয়োগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং স্বচ্ছতাও বেড়েছে। তিনি জানান, তিনটি প্রধান কেন্দ্রীয় নিয়োগ সংস্থা – ইউপিএসসি, এসএসসি এবং রেলওয়ে নিয়োগ বোর্ডের মাধ্যমে এনডিএ সরকারের ১০ বছরে প্রায় ১০ লক্ষ ৯৬ হাজার নিয়োগ হয়েছে, যেখানে ইউপিএ সরকারের আমলে তা ছিল ৭ লক্ষ ২২ হাজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *