PMAY-G-এর ঘর সম্পূর্ণ, সন্ধ্যা ৭টায় নিজের বাড়ির সামনে আলো জ্বালাবেন সুবিধাপ্রাপকগন
জনসংযোগ। শিলচর : বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা। কাছাড়ের গ্রামের পর গ্রামে একসঙ্গে জ্বলে উঠবে প্রদীপ। কোনও একটি বাড়িতে নয়, প্রায় ১ লক্ষ ১৫ হাজার ৯০৯টি PMAY-G বাড়ির সামনে একই সময়ে আলো জ্বালানোর প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ (PMAY-G)-এর আওতায় ঘর নির্মাণ সম্পূর্ণ করা সুবিধাপ্রাপকদের নিয়ে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
PMAY-G সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসাবেই ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় এই প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি পালিত হবে। জেলার যে সমস্ত সুবিধাপ্রাপকগন PMAY-G-এর আওতায় বাড়ি নির্মাণের কাজ সম্পূর্ণ হয়েছে, তাঁরা নিজেদের বাড়ির সামনে প্রদীপ জ্বালাবেন। একসঙ্গে এত সংখ্যক সুবিধাপ্রাপক অংশগ্রহণে জেলার গ্রামীণ এলাকায় এই কর্মসূচি একটি বড় সম্মিলিত আয়োজনের রূপ নিতে চলেছে।
নিজের একটি বাড়ি বহু পরিবারের কাছে শুধু একটি নির্মাণকাজের সমাপ্তি নয়, দীর্ঘদিনের অপেক্ষারও অবসান। সেই ঘর সম্পূর্ণ হওয়ার মুহূর্তকে সামনে রেখেই প্রদীপ জ্বালানোর এই উদ্যোগ। জেলার বিভিন্ন প্রান্তে থাকা সুবিধাপ্রাপকগন নিজেদের বাড়িতে প্রদীপ জ্বালানোর মাধ্যমে একই কর্মসূচির সঙ্গে যুক্ত হবেন।
কর্মসূচির আয়োজন ও অংশগ্রহণের ক্ষেত্রে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলিকে যুক্ত করা হয়েছে। স্থানীয় স্তরে সুবিধাপ্রাপকদের সঙ্গে যোগাযোগ এবং কর্মসূচির সমন্বয়ের কাজ করা হচ্ছে। ফলে জেলার বিভিন্ন গ্রাম ও পঞ্চায়েত এলাকায় একই সময়ে প্রদীপ জ্বালানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
এই বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিয়োও সংরক্ষণ করা হবে। জেলার বিভিন্ন প্রান্তে প্রদীপ প্রজ্জ্বলনের ছবি ও ভিডিয়ো সংগ্রহ করে নির্দিষ্ট ‘আশীর্বাদের বন্তি’ পোর্টালে আপলোড করা হবে। এর মাধ্যমে PMAY-G-এর আওতায় ঘর নির্মাণ সম্পূর্ণ করা সুবিধাপ্রাপকদের অংশগ্রহণের দৃশ্যগুলি নথিভুক্ত করা হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় তাই কছাড়ের গ্রামীণ এলাকায় একসঙ্গে দেখা যাবে বহু প্রদীপের আলো। একটি আবাসন প্রকল্পের আওতায় ঘর নির্মাণ সম্পূর্ণ করা প্রায় ১ লক্ষ ১৫ হাজার ৯০৯ জন সুবিধাপ্রাপকের অংশগ্রহণে এই কর্মসূচির মধ্য দিয়ে তাঁদের ঘর সম্পূর্ণ হওয়ার আনন্দও এক বৃহত্তর সম্মিলিত আয়োজনের সঙ্গে যুক্ত হবে।












