,

ভারতরত্ন ড.ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে শিল্প-শ্রদ্ধা, প্রতিকৃতি তুলে দিল ব্যতিক্রম

বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি: ভারতরত্ন ড.ভূপেন হাজারিকার জন্মশতবর্ষ উদযাপনকে কেন্দ্র করে রাজ্যজুড়ে চলছে নানা আয়োজন। তারই অঙ্গ হিসেবে আজ গুয়াহাটিতে এক বিশেষ শ্রদ্ধা নিবেদনের সাক্ষী থাকল শহর। আসাম বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস বিভাগের মেধাবী ছাত্রী তাপসী দে-র আঁকা সুধাকণ্ঠের একটি প্রতিকৃতি আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়। ব্যতিক্রম গ্রুপের কর্ণধার ড. সৌমেন ভারতীয়া এই চিত্রটি তুলে দেন নেরিম গ্রুপ…

বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি: ভারতরত্ন ড.ভূপেন হাজারিকার জন্মশতবর্ষ উদযাপনকে কেন্দ্র করে রাজ্যজুড়ে চলছে নানা আয়োজন। তারই অঙ্গ হিসেবে আজ গুয়াহাটিতে এক বিশেষ শ্রদ্ধা নিবেদনের সাক্ষী থাকল শহর।

আসাম বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস বিভাগের মেধাবী ছাত্রী তাপসী দে-র আঁকা সুধাকণ্ঠের একটি প্রতিকৃতি আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়। ব্যতিক্রম গ্রুপের কর্ণধার ড. সৌমেন ভারতীয়া এই চিত্রটি তুলে দেন নেরিম গ্রুপ অব ইনস্টিটিউটসের ডিরেক্টর ড. সংগীতা ত্রিপাঠীর হাতে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উভয় প্রতিষ্ঠানের বিশিষ্টজনেরা। ড. ভারতীয়া বলেন, ভূপেন হাজারিকা শুধু একজন শিল্পী নন, তিনি অসমের আত্মা। তাঁর গান, সুর ও মানবতার বাণীকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ। শতবর্ষে তাঁকে স্মরণ করা মানে তাঁর সৃষ্টি ও আদর্শকে বাঁচিয়ে রাখা।

অন্যদিকে ড.সংগীতা ত্রিপাঠী তাপসী দে-র শিল্পকর্মের প্রশংসা করে বলেন, তরুণ প্রজন্ম যেভাবে ভূপেনদাকে শ্রদ্ধা জানাচ্ছে, তা অত্যন্ত আশাব্যঞ্জক। এই প্রতিকৃতি নেরিম ক্যাম্পাসে সংরক্ষিত থাকবে এবং ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করবে।

উল্লেখ্য, ব্যতিক্রম গ্রুপ দীর্ঘদিন ধরেই ভূপেন হাজারিকার সৃষ্টি ও কর্মকে নিয়ে নানা সাংস্কৃতিক উদ্যোগ নিয়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *