বরাককণ্ঠ প্রতিবেদন: বর্ষা শুরু হতেই প্রবল বৃষ্টিপাতের ফলে জলমগ্ন হয়ে পড়ছে বিভিন্ন এলাকা। এই পরিস্থিতিতে বাঁধ ও নদী এলাকার বাস্তব অবস্থা খতিয়ে দেখতে আজ শনিবার বেথুকান্দি এবং কনকপুর নাথ পাড়ার বাঁধ সহ নদীর বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন ড. রাজদীপ রায়। এদিন তিনি মাঠপর্যায়ে কর্মরত ইঞ্জিনিয়ারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং বাঁধের অবস্থা, নদীভাঙন ও জলনিকাশি ব্যবস্থা নিয়ে বিস্তারিত খোঁজখবর নেন। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিমলেন্দু রায় সহ বিভাগীয় কর্মকর্তারা। পরিদর্শন শেষে ড. রাজদীপ রায় জানান, “বর্ষা শুরু হয়েছে। প্রবল বৃষ্টিতে অনেক এলাকা জলমগ্ন। তাই বেথুকান্দি ও কনকপুর নাথ পাড়ার বাঁধের অবস্থা সরেজমিনে দেখা খুব জরুরি। আজ ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলে বাস্তব পরিস্থিতি বুঝেছি। বাঁধ মেরামতির কাজ যুদ্ধকালীন তৎপরতায় শেষ করতে হবে। মানুষের দুর্ভোগ কমাতে মজবুত উন্নয়ন নিশ্চিত করতে হবে।” স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বেথুকান্দি ও কনকপুর নাথ পাড়া এলাকার নিচু অংশে জল জমতে শুরু করেছে। বাঁধের দুর্বল অংশ নিয়ে উদ্বেগে রয়েছেন এলাকাবাসী। ড. রায়ের এই আকস্মিক পরিদর্শনে জরুরি ভিত্তিতে কাজ হবে বলে আশা করছেন তাঁরা। বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিমলেন্দু রায়, শিলচর উন্নয়ন পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মঞ্জুল দেব,পুলক দাস সহ বিভাগীয় কর্মকর্তাদের উপস্থিতিতে বাঁধ সংস্কার, নদীভাঙন রোধ, জলনিকাশি এবং কনকপুর নাথ পাড়ার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়ে জরুরি পর্যালোচনা করা হয়।
বর্ষা শুরু: প্রবল বৃষ্টিতে জলমগ্ন বিভিন্ন এলাকা, বেথুকান্দি ও কনকপুর নাথ পাড়ার বাঁধ পরিদর্শনে ড. রাজদীপ রায়
বরাককণ্ঠ প্রতিবেদন: বর্ষা শুরু হতেই প্রবল বৃষ্টিপাতের ফলে জলমগ্ন হয়ে পড়ছে বিভিন্ন এলাকা। এই পরিস্থিতিতে বাঁধ ও নদী এলাকার বাস্তব অবস্থা খতিয়ে দেখতে আজ শনিবার বেথুকান্দি এবং কনকপুর নাথ পাড়ার বাঁধ সহ নদীর বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন ড. রাজদীপ রায়। এদিন তিনি মাঠপর্যায়ে কর্মরত ইঞ্জিনিয়ারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং বাঁধের অবস্থা, নদীভাঙন ও জলনিকাশি…
Previous Post
Next Post
Leave a Reply
Latest News












