বরাককণ্ঠপ্রতিবেদন: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকে নৃত্যের ছন্দে তুলে ধরতে শিলচরে অনুষ্ঠিত হতে চলেছে ‘রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা’। সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা ‘নৃত্যাঞ্জলি’র উদ্যোগে আগামী ১৭ মে, রবিবার সকাল ৭ ঘটিকায় পার্ক রোডস্থ গান্ধী ভবনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তিন বিভাগে প্রতিযোগিতা হবে বলে আয়োজক সংস্থা জানিয়েছেন, বয়স অনুযায়ী প্রতিযোগিতা হবে তিনটি বিভাগে। ‘ক’ বিভাগে ৫ থেকে ১০ বছর বয়সি প্রতিযোগীদের জন্য নথিভুক্তকরণ ফি ধার্য করা হয়েছে ২০০ টাকা। ‘খ’ বিভাগে ১১ থেকে ১৬ বছর বয়সিদের জন্য ফি ২৫০ টাকা এবং ‘গ’ বিভাগে ১৭ থেকে ২৫ বছর বয়সিদের জন্য ৩০০ টাকা। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নাম নথিভুক্তকরণের অন্তিম তারিখ ১৬ মে ২০২৬। বিচারকের আসনে বিশিষ্টরা এই প্রতিযোগিতার বিচারক হিসেবে থাকছেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রদর্শনকলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ড. সুজিত কুমার ঘোষ। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে মণিপুরী নৃত্যে ডক্টরেট এবং রবীন্দ্রনৃত্যে স্বর্ণপদকপ্রাপ্ত। তাঁর সঙ্গে বিচারকের দায়িত্বে থাকবেন সুদর্শনা চক্রবর্তী যিনি রবীন্দ্রনৃত্যে স্নাতক ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে মণিপুরী নৃত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। নিয়মাবলী ও পুরস্কার প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী প্রতিটি নাচের সময়সীমা ৩ মিনিট। রিমিক্স গান ব্যবহার করা যাবে না। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার ও নগদ পুরস্কার। পাশাপাশি প্রত্যেক প্রতিযোগীকে অংশগ্রহণের সার্টিফিকেট প্রদান করা হবে। আগ্রহী প্রতিযোগীরা পোস্টারে দেওয়া QR কোড স্ক্যান করে অথবা ৮১৩৬০২৭৪৪৬ / ৯১২৭০২০১২৯ নম্বরে যোগাযোগ করে নাম নথিভুক্ত করতে পারবেন বলে সংস্থার পক্ষ থেকে সোনালি দে এবং গায়ত্রী দেব জানিয়েছেন।
১৭ মে গান্ধী ভবনে নৃত্যাঞ্জলির ‘রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা’, নাম নথিভুক্তির শেষ তারিখ ১৬ মে
বরাককণ্ঠপ্রতিবেদন: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকে নৃত্যের ছন্দে তুলে ধরতে শিলচরে অনুষ্ঠিত হতে চলেছে ‘রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা’। সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা ‘নৃত্যাঞ্জলি’র উদ্যোগে আগামী ১৭ মে, রবিবার সকাল ৭ ঘটিকায় পার্ক রোডস্থ গান্ধী ভবনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তিন বিভাগে প্রতিযোগিতা হবে বলে আয়োজক সংস্থা জানিয়েছেন, বয়স অনুযায়ী প্রতিযোগিতা হবে তিনটি বিভাগে। ‘ক’ বিভাগে ৫…
Previous Post
Next Post
Leave a Reply
Latest News












