বরাককণ্ঠপ্রতিবেদন: ভোট গণনা প্রক্রিয়া সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করতে শুক্রবার শিলচরে ৭০ জন কাউন্টিং এজেন্টকে প্রশিক্ষণ দিল ভারতীয় জনতা পার্টি, কাছাড় জেলা কমিটি। শিলচর জেলা বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ শিবিরে প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করেন সাংসদ কণাদ পুরকায়স্থ। এসময় উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, মন্ত্রী কৌশিক রায় ও বিজেপি প্রার্থী অমিয়কান্তি দাস। কাছাড় জেলার বড়খলা, কাটিগড়া, ধলাই, উধারবন্দ ও লক্ষীপুর— এই পাঁচ বিধানসভার ভোট গণনার জন্য নিয়োজিত দলীয় এজেন্টরা শিবিরে অংশ নেন। প্রতিটি বিধানসভা থেকে ১৪ জন করে কাউন্টিং এজেন্ট উপস্থিত ছিলেন। শিলচর বিধানসভার এজেন্টদের প্রশিক্ষণ দেওয়া হবে শনিবার বিকেলে। শিবিরে গণনা প্রক্রিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা ও নির্বাচন কমিশনের গাইডলাইন সম্পর্কে এজেন্টদের অবহিত করেন মন্ত্রী কৌশিক রায়, সাংসদ কণাদ পুরকায়স্থ, পরিমল শুক্লবৈদ্য ও জেলা সভাপতি রূপম সাহা। দলের পক্ষ থেকে এজেন্টদের নির্দেশ দেওয়া হয়, গণতন্ত্রের এই গুরুত্বপূর্ণ পর্বে প্রতিটি ভোটের যথাযথ মর্যাদা ও স্বচ্ছতা বজায় রাখতে হবে। দায়িত্ব পালনে যাতে কোনও গাফিলতি না হয় এবং গণনায় নির্ভুলতা নিশ্চিত হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান নেতারা। এছাড়া গণনা শুরু হওয়ার অনেক আগেই এজেন্টদের সংশ্লিষ্ট স্থানে পৌঁছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিনের শিবিরে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উধারবন্দের প্রার্থী রাজদীপ গোয়ালা, কাটিগড়ার প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্থ, বড়খলার প্রার্থী কিশোর নাথ, ধলাইয়ের প্রার্থী অমিয়কান্তি দাস এবং প্রাক্তন জেলা সভাপতি বিমলেন্দু রায় সহ জেলা কমিটির অন্য পদাধিকারীরা। উল্লেখ্য, আগামী সোমবার রামনগর আইএসটিটিতে সকাল ৮টা থেকে ভোটগণনা শুরু হবে। প্রথমে পোস্টাল ব্যালট গণনা হবে, এরপর ইভিএম খোলা হবে। গণনা প্রক্রিয়ায় প্রত্যেকেই যাতে কর্তব্য পালনে অনড় থাকেন, সে জন্য এজেন্টদের উৎসাহিত করা হয়েছে দলীয় তরফে।
স্বচ্ছ গণনায় জোর কাছাড় বিজেপির: ৭০ এজেন্টকে প্রশিক্ষণ, সোমবার থেকে রামনগরে ভোটগণনা
বরাককণ্ঠপ্রতিবেদন: ভোট গণনা প্রক্রিয়া সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করতে শুক্রবার শিলচরে ৭০ জন কাউন্টিং এজেন্টকে প্রশিক্ষণ দিল ভারতীয় জনতা পার্টি, কাছাড় জেলা কমিটি। শিলচর জেলা বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ শিবিরে প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করেন সাংসদ কণাদ পুরকায়স্থ। এসময় উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, মন্ত্রী কৌশিক রায় ও বিজেপি প্রার্থী অমিয়কান্তি দাস।…
Previous Post
Next Post
Leave a Reply
Latest News












