,

‘বন্দে মাতরম’-এর আগেই গাইতে পারবে ‘তামিল থাই ভাজথু’

মাদ্রাজ হাই কোর্টের ঐতিহাসিক রায়, স্বস্তিতে তামিলনাড়ু নিজস্ব প্রতিবেদক : সরকারি অনুষ্ঠানে জাতীয় গান ‘বন্দে মাতরম’-এর আগেই রাজ্যসঙ্গীত ‘তামিল থাই ভাজথু’ গাওয়া যাবে। মঙ্গলবার এমনই গুরুত্বপূর্ণ রায় দিল মাদ্রাজ হাই কোর্ট। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি নির্দেশিকায় বলা হয়, সরকারি অনুষ্ঠান শুরু করতে হবে ‘বন্দে মাতরম’ দিয়ে। এরপর জাতীয় সঙ্গীত ‘জনগণমন’। এর প্রতিবাদে তামিলনাড়ু বিধানসভায়…

মাদ্রাজ হাই কোর্টের ঐতিহাসিক রায়, স্বস্তিতে তামিলনাড়ু

নিজস্ব প্রতিবেদক : সরকারি অনুষ্ঠানে জাতীয় গান ‘বন্দে মাতরম’-এর আগেই রাজ্যসঙ্গীত ‘তামিল থাই ভাজথু’ গাওয়া যাবে। মঙ্গলবার এমনই গুরুত্বপূর্ণ রায় দিল মাদ্রাজ হাই কোর্ট।

সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি নির্দেশিকায় বলা হয়, সরকারি অনুষ্ঠান শুরু করতে হবে ‘বন্দে মাতরম’ দিয়ে। এরপর জাতীয় সঙ্গীত ‘জনগণমন’। এর প্রতিবাদে তামিলনাড়ু বিধানসভায় প্রস্তাব পাশ করে জানানো হয়, রাজ্যে অনুষ্ঠানের শুরুতে ‘তামিল থাই ভাজথু’ গাওয়ার রীতি বহাল থাকবে।

এই বিষয়ে হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। মঙ্গলবার প্রধান বিচারপতি সুশ্রুত অরবিন্দ ধর্মাধিকারী ও বিচারপতি জি আরুল মুরুগানের ডিভিশন বেঞ্চ জানায়, কেন্দ্রের নির্দেশিকায় রাজ্যসঙ্গীতের স্থান নিয়ে স্পষ্ট কিছু বলা হয়নি। ফলে তামিলনাড়ু তার দীর্ঘদিনের প্রচলিত রীতি `তামিল থাই ভাজথু – বন্দে মাতরম -জনগণমন` মেনেই অনুষ্ঠান পরিচালনা করতে পারবে।

আদালত আরও জানায়, স্বাধীনতা দিবসে হাই কোর্ট চত্বরেও একই ক্রম অনুসরণ করা হয়েছিল।

এই রায়ের পর তামিলনাড়ুর ভাষা ও সংস্কৃতির মর্যাদা রক্ষা হল বলে মনে করছে রাজ্য সরকার। বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, “তামিল শুধু ভাষা নয়, এটি আমাদের আবেগ ও পরিচয়।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *