বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : রাজ্যে বন্যা পরিস্থিতির মধ্যে মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা সাংবাদিকদের এক সাক্ষাৎকারে কঠোর নির্দেশ দিয়েছেন যে, এখন থেকে বন্যার নামে জনগণের কাছ থেকে কোনো ধরনের চাঁদা তোলা যাবে না। তিনি বলেন ভ্যানার নিয়ে রাস্তায় বেরিয়ে দোকানের সামনে, অফিসের সামনে, রাস্তার পাশে জমায়েত হয়ে হাতে বাক্স নিয়ে বা QR কোডের মাধ্যমে সাহায্যের নামে টাকা সংগ্রহ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যারা এই নির্দেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে অসম পুলিশকে কঠোর আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, “বন্যা দুর্গতদের সাহায্যের জন্য সরকারের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। চাঁদা তুলে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। যারা প্রকৃতভাবে সাহায্য করতে চান তারা ব্যক্তিগতভাবে দান করতে পারেন। কিন্তু ১০-১৫ জন ভ্যানার নিয়ে চাঁদা তোলা অসম সরকারের জন্য লজ্জার বিষয়”। কয়েকদিন ধরে মুখ্যমন্ত্রী নিজে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করছেন এবং দুর্গত মানুষের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন। তিনি বলেন, “আপনাদের দুঃখ আমরা উপলব্ধি করছি। সরকার খাদ্য, পানীয় জল, ওষুধ এবং আশ্রয়ের ব্যবস্থা করছে। ঘর হারানো পরিবারগুলোর জন্য বিশেষ পুনর্বাসন প্যাকেজ আনা হবে। আমরা কোনো পরিবারকে একা ছেড়ে দেব না”। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর রাজ্যের বিভিন্ন জেলায় পুলিশ প্রশাসন তৎপর হয়েছে এবং রাস্তায়-রাস্তায় চাঁদা তোলা বন্ধে অভিযান শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে গুজবে কান না দিয়ে সরকারের উপর আস্থা রাখার আহ্বান জানানো হয়েছে। অন্যের কাছ থেকে টাকা সংগ্রহ করে নিজেরা নাম করছে। যারা দিতে চায় তারা এক দুই বন্ধু মিলে নিজে সাহায্য করতে পারে। অন্যের কাছ থেকে টাকা সংগ্রহ করে সাহায্য করার দরকার নেই বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা।
“বন্যার নামে জনগণের কাছ থেকে চাঁদা তোলা বন্ধ” – কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মার
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : রাজ্যে বন্যা পরিস্থিতির মধ্যে মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা সাংবাদিকদের এক সাক্ষাৎকারে কঠোর নির্দেশ দিয়েছেন যে, এখন থেকে বন্যার নামে জনগণের কাছ থেকে কোনো ধরনের চাঁদা তোলা যাবে না। তিনি বলেন ভ্যানার নিয়ে রাস্তায় বেরিয়ে দোকানের সামনে, অফিসের সামনে, রাস্তার পাশে জমায়েত হয়ে হাতে বাক্স নিয়ে বা QR কোডের মাধ্যমে সাহায্যের নামে টাকা…
Previous Post
Next Post
Leave a Reply
Latest News












