লক্ষীপুর বিইও কার্যালয়ের অ্যাকাউন্টেন্ট অর্কজ্যোতি দাসের অকালমৃত্যু

বরাককণ্ঠ প্রতিবেদন,শিলচর : অকালে চলে গেলেন লক্ষীপুর ব্লক এলেমেন্টারি অফিসের অ্যাকাউন্টেন্ট কাটিগড়ার অর্কজ্যোতি দাস। লিভারজনিত রোগভোগের পর শিলচরের এক নার্সিংহোমে বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৩৭ বছর। রেখে গেছেন স্ত্রী,দাদা-বৌদি,দিদি-জামাইবাবু সহ নিকটাত্মীয় ও অসংখ্য গুণমুগ্ধ। তাঁর মৃত্যুতে কাটিগড়া এলাকা ছাড়াও জেলার শিক্ষামহলে শোকের ছায়া নেমে এসেছে। অর্কজ্যোতি…

বরাককণ্ঠ প্রতিবেদন,শিলচর : অকালে চলে গেলেন লক্ষীপুর ব্লক এলেমেন্টারি অফিসের অ্যাকাউন্টেন্ট কাটিগড়ার অর্কজ্যোতি দাস। লিভারজনিত রোগভোগের পর শিলচরের এক নার্সিংহোমে বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৩৭ বছর। রেখে গেছেন স্ত্রী,দাদা-বৌদি,দিদি-জামাইবাবু সহ নিকটাত্মীয় ও অসংখ্য গুণমুগ্ধ। তাঁর মৃত্যুতে কাটিগড়া এলাকা ছাড়াও জেলার শিক্ষামহলে শোকের ছায়া নেমে এসেছে। অর্কজ্যোতি ছিলেন একজন দক্ষ অ্যাকাউন্টেন্ট। ২০১১ সালের ১৯ ফেব্রুয়ারি চাকরিতে যোগ দিয়ে ২০২২ পর্যন্ত কাটিগড়া ব্লকে সুনামের সঙ্গে কর্মরত ছিলেন তিনি। এরপর লক্ষীপুর ব্লকে বদলি হয়ে সেখানে সুনামের সঙ্গে তাঁর কর্মধারা বজায় রেখে যান। তাঁর অকালপ্রয়াণে সর্বশিক্ষা,কাছাড়ের তরফে ফিনান্স অফিসার দেবানন্দ দাস, ডিএমসি এসএসএ, কাছাড়, বিইও রাজেশ চক্রবর্তী গভীর শোক প্রকাশ করেছেন। তাছাড়া সহকর্মী রবীনকুমার দে, আহসানুল আজাদ মজুমদার, সীমান্ত পাল, ইন্সপেক্টিং অডিটর সঞ্জীব দে, জুনিয়র অ্যাকাউন্টস অফিসার নিরুপম চৌধুরী, শিক্ষক সম্মিলনীর জেলা সম্পাদক ফয়জুল হক মাঝারভুইঁয়া, কাছাড় জেলা প্রোগ্রাম অফিসার বিদ্যুৎ দেব চৌধুরী, জেলা প্রোগ্রাম ম্যানেজার (মিড ডে মিল) শাহিদ আহমদ, প্রমুখ ছাড়াও জেলা শিক্ষা বিভাগের সব মহল থেকেই শোক প্রকাশ করা হয়েছে। তাঁদের প্রত্যেকের মন্তব্য, অর্কজ্যোতি একজন দক্ষ এবং অসাধারণ কর্মক্ষম ও সহযোগিতাসম্পন্ন, সদালাপী অ্যাকাউন্টেন্ট ছিলেন। তাঁর মৃত্যুতে অল আসাম ব্লক অ্যাকাউন্টেন্ট অ্যাসোসিয়েশন এবং অল আসাম সর্বশিক্ষা এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, ১৯৬১ সালের ভাষা আন্দোলনের অগ্রণী সেনানী হরিমোহন দাসের ছোট ছেলে অর্কজ্যোতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *